১০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী সোহেল ও মুন্নাকে গ্রেফতার করেছে পুলিশ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

১০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী সোহেল ও মুন্নাকে গ্রেফতার করেছে পুলিশ


আলোকিত বার্তা:বরিশালের উজিরপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী সোহেল ও মুন্নাকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সুত্রে জানা যায়-উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসানের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুলাই রাতে এসআই মিজানুর রহমান, এএসআই বিল্লাল হোসেন, মহিউদ্দিনসহ একদল চৌকস পুলিশ ব্যপক অভিযান চালিয়ে উপজেলার বামরাইল ফিসারী রোডস্থ উঃমোড়াকাঠী নামক এলাকায় সাইফুল শেখের দোকান থেকে ১ শত পিস ইয়াবাসহ তাদের দুজনকে গ্রেফতার করেছে। এসময় বাকিরা পালিয়ে যায়।গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বামরাইল ইউনিয়নের উঃমোড়াকাঠী গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মাদক ব্যবসায়ী সোহেল ফরাজী(৩৮), কালিহাতা গ্রামের সান্টু হাওলাদারের ছেলে মুন্না হাওলাদার (২৪)। অভিযান চলাকালীন সময় সানুহার এলাকার মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ পালিয়ে যায়।

উল্লেখ্য- অভিযুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এসআই মিজানুর রহমান বাদী হয়ে শনিবার উজিরপুর মডেল থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। ওই মাদক ব্যবসায়ীদের গ্রফতার করে জেল হাজতে প্রেরন করায় উজিরপুর মডেল থানার ওসি সহ সকল পুলিশকে সাধুবাদ জানান এলাকাবাসী।সচেতন মহল আরো দাবী করেন গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের গডফাদারদের দ্রুত গ্রেফতার পুর্বক দূষ্টান্ত মুলক শাস্তি দেয়া হোক। তাহলেই এলাকা মাদক মুক্ত হবে এবং যুব সমাজ মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা পাবে।ওসি মোঃ জিয়াউল আহসান জানান, মাদকের ব্যপারে কোন ছাড় নেই।মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ইতিমধ্যে থানায় মামলা নেয়া হয়েছে এবং তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। বাকী জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

Top