ঢাকাসহ দেশের ১৬ জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

ঢাকাসহ দেশের ১৬ জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে


আলোকিত বার্তা:ঢাকাসহ দেশের ১৬ জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।শনিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক পূর্বাভাসে বলা হয়েছে- মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, রাজবাড়ি, শরিয়তপুর, ঢাকা, কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বগুড়া ও নঁওগা জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।এদিকে আগামী ২৪ ঘন্টায় সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।ঢাকা জেলাসহ আশেপাশের নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।অপরদিকে, ব্রহ্মপুত্র-যমুনা নদ নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং ভারত আবহাওয়া অধিদফতরের গাণিতিক আবহাওয়া মডেলের তথ্য অনুযায়ী ভারতের আসাম, মেঘালয় এবং হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গে ভারী বর্ষণ কমে আসলেও আগামী তিন/চারদিন আসাম এবং হিমালয় পাদদেশীয় পশ্চিমঙ্গে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে এসময়ে সাময়িকভাবে ব্রহ্মপুত্র ও যমুনা নদ নদীসমূহের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।

আগামী ২৪ ঘন্টায় গঙ্গা ও পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। উত্তর পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদনদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে। যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।সারাদেশে পর্যবেক্ষণাধীন ১০১টি পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৪৩ টির, হ্রাস পেয়েছে ৫৮ টির এবং বিপদসীমার উপরে নদীর সংখ্যা ১৭টি। গত ২৪ ঘন্টায় আত্রাই ৭১ মিলিমিটার এবং মাদারীপুর ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

Top