আত্মসমর্পনকৃত ২৮৪ জন জলদস্যুকে র‍্যাবের ঈদ উপহার - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

আত্মসমর্পনকৃত ২৮৪ জন জলদস্যুকে র‍্যাবের ঈদ উপহার


বরিশাল প্রতিনিধি:বরিশালে আত্মসমর্পন করা ২৭ বাহিনীর ২৮৪ জন জলদস্যুকে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার দিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব)।শুক্রবার র‌্যাবের মহাপরিচালকের (ডিজি) পক্ষ থেকে বরিশাল র‌্যাব ৮-এর কাছে আত্মসমর্পণকারী এসব জলদস্যুকে এ উপহার তুলে দেওয়া হয়।র‌্যাব-৮ এর সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।আত্মসমর্পণকারী এসব জলদস্যুদের মধ্যে বাগেরহাট সদরে ৫৭ জনকে ঈদ উপহার দেওয়া হয়। এসময় র‌্যাব-৮ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম-বিপিএম এবং অপস্ অফিসার (সিনিয়র এএসপি) মুকুর চাকমা উপস্থিত ছিলেন।

র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও স্কোয়াড কমান্ডার (সিনিয়র এএসপি) মো. ইফতেখারুজ্জমান বাগেরহাটের মংলায় ১৩০ জনকে ঈদ উপহার দেন।খুলনা ৩৫ জনকে ঈদ উপহার দেন র‌্যাব-৮ এর ‘ল’ অফিসার এএসপি মো. আদনান মুস্তাফিজ। এছাড়া সাতক্ষীরা সদর ও মুন্সিগঞ্জে ৬২ জনকে ঈদ উপহার দেন র‌্যাব-৮ এর স্কোয়াড কমান্ডার এএসপি মাহিদুল হাসান।ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় র‍্যাব।

Top