মেহেন্দিগঞ্জে রাজনৈতিক পরিচয়ে গনি-মোস্তান মেম্বরের চাঁদাবাজি
মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃমেহেন্দিগঞ্জে রাজনৈতিক পরিচয়ে গ্রাম্য শালিসির নামে চাঁদাবাজি করছে উলানিয়ার স্থানীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক গনি বয়াতি, সাবেক মেম্বর মোস্তাক ওরফে মোস্তান মেম্বর ও তার ভাই ভূয়া সাংবাদিক ও চাঁদাবাজ মহিউদ্দিন। এ ঘটনার কথিত শালিসি ও চাঁদাবাজির প্রমাণসহ টাকা লেনদেনের ভিডিও, অডিও কল রেকর্ডিং হাতে রয়েছে প্রতিবেদকের। ভিডিও রেকর্ডিং এ যা রয়েছে , ঘটনার দিন শালিসির নামে করা চাঁদাবাজির ভিডিওতে দেখা যায় গনি বয়াতি ও মোস্তাক মেম্বর শালিসির ঘরের পাশে একটি নির্জন যায়গায় ভুক্তভোগী রহিম ও তার স্বজনদের কাছ থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা নিয়ে বৈঠকে মেয়েকে মাত্র ৮৫ হাজার টাকা দিয়ে কাজীর মাধ্যমে বিবাহ্ বিচ্ছেদ সম্পন্ন করেছে। এসময় সাধারণ মানুষজন সহ মেয়ের পক্ষে মেয়ের (সাবেক স্ত্রী রহিমের তানিয়া) মা নিজেও উপস্থিত থেকে এই শালিসি দরবার করে।অডিও কল রেকর্ডিং এ যা রয়েছে, ভুক্তভোগী রহিমের ফোনে চাঁদাবাজ ও কথিত আওয়ামীলীগ নেতা মোস্তাক মেম্বর এর আপন ভাই ভূয়া সাংবাদিক হুমকি দিয়ে ও গালিগালাজ করে আবার ১০ হাজার টাকা দাবী করেছে। এরপর সাংবাদিকরা ফোন দিলেও তাদের কাছে ‘ ক্যাডারের খরচ ১০ হাজার’ না দিলে দেশ ছাড়া করবে বলেও হুমকি দেন। কল রেকর্ডিং এ ঘটনার পুরো সত্যতা ও চাঁদাবাজি র কথা অকপটে স্বীকার করে গনি ও মহিউদ্দিন । সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর বক্তব্য, গত ৫-৭-২০২০ ইং তারিখে আমার সাবেক স্ত্রী তানিয়া বেগম, পিং – মো.আলী বিশ্বাস, সাং উলানিয়া পূর্বহনা এর সাথে বিবাহ বিচ্ছেদ এর শালিস বৈঠক বসিয়ে আমার কাছ থেকে কাবিনের ১ লক্ষ ১০ হাজার টাকা প্রকাশ্যে আদায় করা হয়। উক্ত শালিসের পরিচালক উলানিয়া শ্রমিকলীগ সাধারণ সম্পাদক গনি বয়াতি ও সহযোগী ছিলেন সাবেক মেম্বর মোস্তাক ওরফে মোস্তান মেম্বর। এছাড়াও শালিসে উপস্থিত ছিলেন আমার সাবেক স্ত্রী, তার মা এবং ওয়ার্ড আওয়ামীলীগের নেতা সহ প্রায় দেড়শ প্রত্যক্ষদর্শী। উক্ত শালিস বিচারে আমার কাছ থেকে কাবিনের টাকা ছাড়াও মোস্তাক মেম্বর আগেরদিন ১০ হাজার টাকা নেন পার্টি অফিসের খরচ বাবদ। শালিসের দিন শালিসি পরিচালক গনি বয়াতি শালিসের স্থানের পাশে আড়ালে গিয়ে নগদ ১ লাখ ১০ হাজার টাকা গ্রহন করেন। এরপর আমার সাবেক স্ত্রীকে ৮৫ হাজার টাকা নগদ দিয়ে স্থানীয় কাজী মো.মাজহারুল ইসলামকে দিয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়। এসময়ের প্রায় তিনঘন্টা ধরে চলা শালিস বিচারের সম্পূর্ণ ভিডিও আমার কাছে প্রমাণ সরূপ রয়েছে। অথচ ঠিক সাতদিনের মাথায় মোস্তাক মেম্বর আবার প্রথমে ১০ হাজার ও পরে ৫০ হাজার টাকা দাবি করেন। এ সংক্রান্ত কল রেকর্ড ও মোস্তাক মেম্বরের আপন ভাই মইনুদ্দিন এর ফোন রেকর্ডিং এ স্বীকারোক্তি রহিয়াছে, যাহা সাংবাদিক বৃন্দের কাছে কপি দেয়া হয়েছে। চাঁদাবাজির ৫০ হাজার টাকা না পেয়ে মোস্তাক বাহিনী আমাকে, আমার বৃদ্ধ বাবা,মা ভাই,বোন, ভাইদের স্ত্রী সবাইকে বসতবাড়িতে এসে খুন ও জের হুমকি দেয়। অত্যাচারের পরিমাণ এতই বেড়ে গিয়েছে যে আমি ও আমার বাবা দুজনের ঘড় ছেড়ে পালিয়েছি বরিশাল শহরে এসে। এমতবস্থায় আমি মেহেন্দিগঞ্জ এর বর্তমান এমপি জনাব পঙ্কজ দেবনাথ, বরিশালের ডিআইজি মহোদয়, পুলিশ সুপার মহোদয় , মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর সহায়তা ও দৃষ্টি আকর্ষণ করছি। বর্তমানে আমি বরিশালের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছি।
রাজনৈতিক পরিচয়ে এমন চাঁদাবাজির ঘটনায় আমি ভুক্তভোগী হিসেবে বিচার প্রার্থী এবং এ অত্যাচার থেকে পরিত্রাণ চাই।ঘটনা জানাজানি ও পত্রিকায় সংবাদ প্রকাশ হলে রহিমের বৃদ্ধ বাবাকে চুল, দাড়ি কেটে আলকাতরা দিয়ে অপমান ও আরও ৫০ হাজার টাকা না দিরে খুনের হুমকি দিলে বরিশাল পারিয়ে এসে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগীরা। এতে ক্ষিপ্ত হয়ে রহিমের মায়ের কাছে গিয়ে কৌশলে হুমকি দিয়ে একটি ভিডিও বক্তব্য নেয় সাংবাদিকদের দিয়ে। সেখানে ভয়ে এবং বাধ্য হয়ে ভিডিওতে তিনি বলেন ‘ আমার কাছে কোন চাঁদা দাবি এরা করেনি ‘। তিনি এও বলেন, টাকা পয়সা লেনদেন সমন্ধে আমার ছেলে রহিম ও আমার স্বামী জানেন।সর্বশেষ এখনও বরিশালের বিভিন্ন স্বজনদের কাছে তাদের বাড়িতে পালিয়ে বেড়াচ্ছে ভুক্তভোগীরা ।এ বিষয়ে ভুক্তভোগী রহিম ও তার বাবা বরিশালের ডিআইজি মহোদয়, বরিশালের পুলিশ সুপার মহোদয় ও মেহেন্দিগঞ্জ উপজেলার ইউএনও, এবং থানার অফিসার ইনচার্জের সহায়তা চেয়েছেন।