দুঃসময় জনগনের পাশে দাড়ানোই আওয়ামীলীগ সরকারে ঐতিহ্য - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

দুঃসময় জনগনের পাশে দাড়ানোই আওয়ামীলীগ সরকারে ঐতিহ্য


রফিকুল ইসলাম:বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ-সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট বলরাম পোদ্দার বলেছেন,দুঃসময় জনগনের পাশে দাড়ানোই আওয়ামীলীগ সরকারে ঐতিহ্য।বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ।আসন্ন পবিত্র ঈদুল আযহা ও শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণকালে তিনি একথা বলেন।

শনিবার সকালে তার গ্রামের বাড়িতে সামাজিক দূরত্ব বজায় রেখে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের সুবিধা বঞ্চিত ১১শত পরিবারের মাঝে ঈদ বস্ত্রবিতরণ করেন। এসময় তিনি বলেন সামনে যতই সংকট আসুক আওয়ামীলীগ সরকার শক্ত হাতে মোকাবেল করবে।

Top