ঐতিহ্যকে ধারণ করে অর্ধশতাব্দী ধরে নিজ পরিচয়ে দাঁড়িয়ে আছে সরকারি বরিশাল কলেজ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

ঐতিহ্যকে ধারণ করে অর্ধশতাব্দী ধরে নিজ পরিচয়ে দাঁড়িয়ে আছে সরকারি বরিশাল কলেজ


রফিকুল ইসলাম:বরিশাল ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ কমিটির আহবায়ক মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন,সরকারি বরিশাল কলেজ বরিশালের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে অর্ধশতাব্দী ধরে নিজ পরিচয়ে দাঁড়িয়ে আছে।ইতোমধ্যে কলেজটি সুবর্ণ জয়ন্তী উদযাপন করে ইতিহাসের সাক্ষী হয়ে আছে।কিন্তু হঠাৎ করে একটি কুচক্রী মহলের ইশারায় বরিশালের জেলা প্রশাসক গত ২৯ ফেব্রুয়ারি সরকারি বরিশাল কলেজকে‘মহাত্মা অশ্বিনী কুমার দত্ত সরকারি কলেজ’নামকরণের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।

তিনি বলেন,এটা বরিশালবাসীর বিরূদ্ধে গভীর ষড়যন্ত্র।আমরা যেকোন মূল্যে এটা কঠোর হস্তে প্রতিহত করবো,ইনশাআল্লাহ।আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আগামী মাসের মধ্যে এর সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ না করলে বরিশালবাসীকে সাথে নিয়ে কঠোর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবো।সরকারি বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবিতে শনিবার (২৫শে জুলাই) বিকাল ৩টায় বরিশাল ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ কমিটির আহবায়ক আল্লামা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে গোলটেবিল বৈঠক এসব কথা বলেন।গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন রাষ্ট্রচিন্তাবিদ, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মী।

Top