র‌্যাবের অভিযানে পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

র‌্যাবের অভিযানে পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার


বরিশাল প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলি ও জাল টাকাসহ মোঃ শাহিন মাতুব্বর (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮) সদস্যরা।শনিবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল রুপাতলী র‌্যাব-৮ এর সদর কার্যালয় থেকে পাঠানো এক ইমেল বার্তার মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।

র‌্যাবের প্রেরিত ওই বার্তায় জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ জুলাই) বিকেলে গলাচিপা উপজেলার ৮নং বকুলবাড়িয়া ইউনিয়নের সৈয়দকাঠি গ্রামে অভিযান চালিয়ে শাহিনকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের নুরুল আলম মাতুব্বর ওরফে লাল মিয়ার ছেলে।বার্তায় আরও জানানো হয়েছে, গ্রেপ্তারের সময় শাহিনের কাছ থেকে একটি ওয়ান শুটার পিস্তল, তিন রাউন্ড গুলি ও ৫’শত টাকার তিনটি জালনোট উদ্ধার করা হয়েছে। একই সাথে এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে গ্রেপ্তারকৃত শাহিনের বিরুদ্ধে গলাচিপা থানায় অস্ত্র ও স্পেশাল পাওয়ার এ্যাক্ট আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে।

Top