বরিশালে বাস কাউন্টার ম্যানেজারকে পিটিয়ে আড়াই লাখ টাকা ছিনতাই - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশালে বাস কাউন্টার ম্যানেজারকে পিটিয়ে আড়াই লাখ টাকা ছিনতাই


বরিশাল প্রতিনিধি:রিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে শহিদুল ইসলাম নামে এক পরিবহনের কাউন্টার ম্যানেজারকে মারধর করে আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আহত শহিদুল গোল্ডেন লাইন পরিবহনের ম্যানেজার।তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।বুধবার (২২ জুলাই) রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সদর উপজেলার কাশীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিটন মোল্লাকে প্রধান আসামি করে মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ দলীয় কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও নথুল্লাবাদ বাস টার্মিনালের অঘোষিত নিয়ন্ত্রক লিটন মোল্লা গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টারের কাছে প্রতি মাসে ২০ থেকে ২৫ টাকা মাসোহারা চাঁদা দাবি করেছেন। লিটন মোল্লার সহযোগীরা ভয়ভীতি দেখিয়ে কয়েকমাস দাবি করা টাকাও নিয়েছেন। করোনা পরিস্থিতিতে পরিবহনের আয় কমে যাওয়ায় গত দুই মাস চাঁদা দেওয়া হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে শহিদুলকে কয়েকদিন আগে সহযোগীরা লিটন মোল্লার বাড়িতে ডেকে নিয়ে চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দিয়েছিল।হাসপাতালে চিকিৎসাধীন শহিদুল ইসলাম জানান,বুধবার রাত ১২টার দিকে কাউন্টার বন্ধ করে বাস টার্মিনালের পেছনের রাস্তা থেকে বের হওয়ার সময় একদল লোক তাকে ঘিরে ধরে।কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে বেদম মারধর করে সঙ্গে থাকা ২ লাখ ৪৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।তার চিৎকারে টার্মিনালে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

শহীদুল ইসলাম অভিযোগ করে আরও জানান, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন লিটন মোল্লার দাবি করা চাঁদা না দেওয়ায় তার নির্দেশে এ হামলা ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ-বিন আলম জানান,কাউন্টার ম্যানেজার শহিদুল ইসলামকে মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেবেন।ঘটনা ও অভিযোগ সম্পর্কে জানতে কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিটন মোল্লার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। যার কারণে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Top