বরিশাল সেনাপল্লী সংলগ্ন বেদে পরিবারদের নিয়ে সংবাদ প্রকাশের পর অসহায় বেদে পরিবারের পাশে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশাল সেনাপল্লী সংলগ্ন বেদে পরিবারদের নিয়ে সংবাদ প্রকাশের পর অসহায় বেদে পরিবারের পাশে


রফিকুল ইসলাম:বরিশাল সেনাপল্লী সংলগ্ন বেদে পরিবারদের নিয়ে সংবাদ প্রকাশের পর অসহায় বেদে পরিবারের পাশে দাড়ালো ঢাকায় অবস্থিত বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিঃ (পিটিআই) এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শরিফুল রহমান। তার নিজস্ব উদ্যোগে ব্যক্তিগত অর্থায়নে চারটি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ টাকা তুলে দেন।বৃহস্পতিবার বিকেলে নগরের কাশিপুর এলাকায় বেদে পরিবারের মাঝে পৌঁছে দেন ব্যক্তিগত সহকারী মোঃ সাইদুর রহমান।এসময় ১০০ কেজি চাল, ৪লিটার তেল, ৮ কেজি আলু, ৮প্যাকেট সেমাই, ৪ কেজি চিনি, চারটি দুধের প্যাকেট, চারটি সাবান, ৪কেজি পিয়াজ ও নগদ ২০ হাজার টাকা প্রদান করেন।দৈনিক জাতীয় একটি পত্রিকার প্রতিবেদনে বেদে পরিবারের চিত্র তুলে ধরা হয়। বরিশাল নগরের উপকণ্ঠে কাশিপুর স্কুল-সংলগ্ন এলাকায় ছোট্ট খুপরি তুলে ১০-১২ বছর ধরে বাস করছে চারটি বেদে পরিবার। মা মায়া বেগম (২২) খুপরির বাইরে ছোট্ট একটা হাঁড়িতে ভাত রান্না করছিলেন। পাঁচ বছরের মেয়ে নিপু খুপরির পাশে রাখা কয়েকটি হাঁড়ির ভেতর খাবার খুঁজছিল। একটি হাঁড়ির সরা তুলে অল্প কিছু পান্তা পেয়ে মুখে ভুবন ভোলানো হাসি তার! এই খুশি বলে দিচ্ছিল প্রয়োজনীয় পুষ্টি আর খাবারের অভাব কীভাবে ওদের বেড়ে ওঠার জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে।

নিপুর বাবা ওমর সানি (২৫) চার ছেলেমেয়ে ও স্ত্রীকে নিয়ে এখানে থাকেন। আগে স্বামী-স্ত্রী সারা দিন কাজ করে সাত-আট শ টাকা আয় করতেন, এখন টেনেটুনে দুই-আড়াই শ। সানি বললেন, ‘রোজগার কমায় খুব কষ্টে আছি, বাচ্চাগুলারে ঠিকমতো খাওন দিতে পারি না।এমন প্রতিবেদন নজরে এনেই অসহায় বেদে পরিবারের পাশে দাড়ান ঢাকায় অবস্থিত বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিঃ (পিটিআই) এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শরিফুল রহমান।

Top