বরিশাল র‌্যাব-৮’র সফল অভিযান! ঢাকা থেকে জেএমবির ৪ সদস্য গ্রেফতার - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশাল র‌্যাব-৮’র সফল অভিযান! ঢাকা থেকে জেএমবির ৪ সদস্য গ্রেফতার


আলোকিত বার্তা:বরিশাল র‌্যাব-৮’র অভিযানে জেএমবির ০৪ জন সক্রিয় সদস্য গ্রেফতার হয়েছে।গেল ২১ জুলাই ২০২০ তারিখ রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার মোহাম্মদপুর থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি এর ০৪(চার) জন সক্রিয় সদস্য গ্রেফতার হয়। গ্রেফতারকৃতরা হলো ১.মোঃ জিহাদুল ইসলাম(২৫), পিতা-মোঃ ছাকায়েত হোসেন তালুকদার, স্থায়ী সাং-দক্ষিণ শিয়ালকাঠি, পোঃ-ভান্ডারিয়া, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর,২.রাফী আহমেদ ভূইয়া (২৬), পিতা- মোঃ নকিব হোসেন ভূইয়া, স্থায়ী সাং- দিলারপুর, থানা- নরসিংদী সদর, জেলা- নরসিংদী, বর্তমানে- ২২৭/৩(এ) দক্ষিণ পীরের বাগ, ১৩নং ওয়ার্ড, থানা-মিরপুর, জেলা-ঢাকা, ৩. মোঃ আল-আমিন (২২), পিতা-মোঃ আক্কাস আলী শাহ, স্থায়ী সাং-বাবুলচারা শাহ পাড়া, পোঃ দিঘা, থানা-ঈশ্বরদী, জেলা-পাবনা, বর্তমানে- আলিফ-৫, জাকির হোসেন রোড, মোহাম্মদপুর, ঢাকা, ৪. আকবর হোসেন হৃদয়(২৩), পিতা-মোঃ শহিদুল্লাহ, স্থায়ী সাং-মাদারতলী, থানা-নোয়াখালী সদর, জেলা-নোয়াখালী, বর্তমানে- ঢাকা উদ্যান হাউজিং, ৩নং রোড, এ বøক, মোহাম্মদপুর, ঢাকাদের গ্রেফতার করা হয়।

র‌্যাবের তথ্যমতে,আটককৃত আসামী মোঃ জিহাদুল ইসলাম ও মোঃ আল-আমিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করে এবং মোঃ রাফী আহমেদ ভূইয়া উবার/পাঠাও এ রাইড শেয়ার করে বলে জানায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেএমবি’র দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করে এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য গোপন মিটিং, লিফলেট বিতরণ, অনলাইনে বিভিন্ন প্লাটফরমে জঙ্গি তৎপরতা চালনার মাধ্যমে সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে বলেও স্বীকার করে। তারা বেশ কিছু বছর ধরে জেএমবি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও চাঁদা সংগ্রহ করত বলেও প্রাথমিকভাবে স্বীকার করে। এছাড়া বিভিন্ন সময় পূর্বে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদেও আসামীর বিরুদ্ধে উগ্রপন্থী কাজের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায়।গ্রেফতারকৃত সোপর্দ করা হয়েছে এবং তাদের অন্যান্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব-৮ তৎপর রয়েছে।

Top