মির্জাগঞ্জে কাজ না করেই বিদ্যালয়ের ভবন নির্মানের বিল উত্তোলন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

মির্জাগঞ্জে কাজ না করেই বিদ্যালয়ের ভবন নির্মানের বিল উত্তোলন


মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালী মির্জাগঞ্জে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়েরনির্মাণ কাজ না করে বিল উত্তোলন করার অভিযোগ উঠেছে। অর্থ বছর শেষ হওয়ার অযুহাতেউপজেলা প্রকৌশলী নাম মাত্র পে-অর্ডার রেখে কাজের অর্ধেক বিল ছাড় করেছেন। অথচ উত্তররানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজ হয়েছে ১০% ও পশ্চিম-দক্ষিন আমড়াগাছিয়াবিদ্যালয়ে কাজ ২০% হয়েছে বলে জানিয়েছেন বর্তমান উপজেলা প্রকৌশলৗ মোঃ শেখ আজিমউর রশিদ। কাজ না করেই দুইটি বিদ্যালয়ের ৫০% বিল বিল উত্তোলন করে নিয়েছে। উপজেলাএলজিইডি অফিস সূত্রে জানা যায়, ২০১৮-১৯ অর্থবছরে মির্জাগঞ্জ উপজেলার পশ্চিম-দক্ষিনআমড়াগাছিয়া ও উত্তর রানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজের দরপত্র আহŸানকরে মির্জাগঞ্জ উপজেলা এলজিইডি বিভাগ। এনএনজিপিএস প্রকল্পের আওতায় ভবন নির্মাণকাজের জন্য ২০১৯ সালের ১৫ জানুয়ারী ঠিকাদার নিযুক্ত হয় মেসার্স কে কে এন্টারপ্রাইজপটুয়াখালী ও রানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঠিকাদার নিযুক্ত হয় পটুয়াখালীর বাউফলেরমেসার্স খান এন্টারপ্রাইজ। আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঠিকাদারের সাথেচুক্তিমূল্য ৭৯ লাখ ৪ হাজার ২১৯ টাকা ও উত্তর রানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চুক্তিমূল্য ৭৯লাখ ৮০ হাজার ৩৩৬ টাকা।ভবন নির্মাণের জন্য দুই ঠিকাদারের সাথে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে ওই অর্থ বছরে কাজ শুরু নাকরে টালবাহানা শুরু করেন। পরে ২০১৮-১৯ অর্থবছরের জুন ক্লোজিং এ টাকা ফেরত যাওয়ারঅজুহাত দেখিয়ে উপজেলা প্রকৌশলী সুলতান হোসেনকে ম্যানেজ করে কোন কাজ না করেই কেকে এন্টারপ্রাইজের অনুকূলে ৩৫ লক্ষ ৭২ হাজার ৯৭৭ টাকা বিল উত্তোলন করে এবং মেসার্স খানএন্টারপ্রাইজের অনুকূলে ৩৭ লাখ ৪৮ হাজার ৩৭২ টাকা বিল উত্তোলন করেন। প্রকল্পের মেয়াদ ২০২০সালের ১৪ জানুয়ারী শেষ হলেও এখন পর্যন্ত ১০ % কাজ হয়েছে বলে জানান উপজেলা প্রকৌশলী।বিদ্যালয় ভবন দুইটি দেড় বছরেও শেষ না হওয়ায় ভোগান্তিতে পড়েছে দুই বিদ্যালয় প্রায় পাঁচশতাধিক কোমলমতি শিক্ষার্থীরা। ছোট্ট একটি দোচালা টিনের ঘরে কোন রকম গাদাগাদি করেশিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে বছরের পর বছর। অথচ দেড় বছর হয়ে গেলেও ভবনটি নির্মাণকাজ শেষ করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠান। তবে ঠিকাদার প্রতিষ্ঠান কাজের ৫০% বিল উত্তোলনকরে গা ঢাকা দিয়েছেন বলে জানা যায়। এব্যাপারে উত্তর রানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েরপ্রধান শিক্ষক মোঃ আবদুল বারি বলেন,বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ শুরু না করেই উপজেলাপ্রকৌশলীকে ম্যানেজ করে বিল উত্তোলন করে নিয়েছে। অথচ শিক্ষার্থীদের ভোগান্তি দেখে বারবারউপজেলা প্রকৌশলীকে অবহিত করেছি তাতে কোন লাভ হয়নি। ইউএনও স্যারকেও বিষয়টি অবহিতকরেছি। পশ্চিম-দক্ষিন আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোসলেউদ্দিন মিন্টু মিয়া বলেন, আমার বিদ্যালয়ের দেড় বছরে ২০% কাজ হয়েছে। অথচ ঠিকাদারবিদ্যালয়ের কাজ না করেই ছাদের বিলও নিয়ে গেছে শুনেছি। এব্যাপারে পশ্চিম-দক্ষিনআমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিযুক্ত ঠিকাদার মোঃ কবির হোসেন বলেন,আমার ফার্মের নামে পটুয়াখালীর এক ব্যক্তি কাজটি পেয়েছেন।

তিনি কাজ না করে বিল উত্তোলনকরেছেন কিনা তা আমি জানি না। পটুয়াখালী নির্বাহী প্রকৌশলী স্যারকে আমি লিখিতভাবে অবহিত করেছি আমার ফার্মের নামে চেক দেয়ার জন্য। কিন্তু আমার ফার্মের নামেএকাউন্ড-পে চেক না দিয়ে নগদ টাকা কিভাবে উত্তোলন করেছেন তা উর্ধ্বতন কর্তৃপক্ষকেজানিয়েছি। পরে আমি জানতে পারি যে, তৎকালীন উপজেলা প্রকৌশলী মোঃ সুলতান হোসেনেরসহায়তায় নগদ ৩৫ লক্ষ ৭২ হাজার ৯৭৭ টাকা উত্তোলন করে নিয়েছে। কাজের নগদ টাকা কিভাবেউত্তোলন করেছে তা আমার জানা নেই। আমার ফার্মের নামে কোন বিল দেয়া হয়নি। এখন সমস্যাহলে আমার ফার্মের নামেই হবে। তাই আমি সকলের বিরুদ্ধে মামলা দায়ের করব। তৎকালীন উপজেলাপ্রকৌশলীর ভারপ্রাপ্ত হিসাব রক্ষক মোঃ মাহাবুব হোসেব বলেন, একাউন্ট পে চেক না দেয়া আমারভুল হয়েছে। তবে উপজেলা প্রকৌশলী মোঃ সুলতান হোসেন স্যার নগদ টাকা উত্তোলনের ব্যবস্থাকরতে আমাকে বলেন।তৎকালীন উপজেলা প্রকৌশলী মোঃ সুলতান হোসেন বলেন, বিদ্যালয় নির্মান কাজ শেষ না হলেওঠিকাদারের কাজ থেকে পে-অর্ডার রাখা হয়েছে। টাকা ফেরৎ যাওয়ার কারনে বিল উত্তোলন করাহয়েছে। এগুলো তো আপনাদের বিষয় না। বিদ্যালয়ের কাজ হয়নি তা নিয়ে আপনাদের এত খোঁচা-খুঁিচর দরকার কি?। উপজেলা প্রকৌশলী মোঃ শেখ আজিম উর রশিদ বলেন,আমি এখানে যোগদানকরার পর থেকেই দেখছি ঠিকাদার কাজ না করেই বিল উত্তোলন করে নিয়েছে। তবে কিভাবেনিয়েছে সেটা আমি জানিনা। ঠিকাদারের সাথে চুক্তিবদ্ধ অনুয়াযী কাজের মেয়াদ চলতিবছরের জানুয়ারীতে শেষ হয়েছে। তবে ঠিকাদারদের দিয়ে ১০% ও ২০% পর্যন্ত কাজ করাতেপেরেছি। ঠিকাদারকে ভবন নির্মাণ করে দেওয়ার জন্য বারবার তাগিদ দেয়া হয়েছে। ঠিকাদার কাজনা করে টালবাহানা করছে।

Top