বরিশাল র‌্যাবের হাতে ৪ জেএমবি সদস্য গ্রেপ্তার - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশাল র‌্যাবের হাতে ৪ জেএমবি সদস্য গ্রেপ্তার


বরিশাল প্রতিনিধি:বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) একটি টিম রাজধানীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে র‌্যাব বরিশাল সদর দপ্তর থেকে গ্রেপ্তার অভিযানের বিষয়টি এক ইমেল বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে।এর আগে বুধবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।আটককৃতরা হলো- ভান্ডারিয়ার দক্ষিণ শিয়ালকাঠি এলাকার মোঃ ছাকায়েত হোসেন তালুকদারের ছেলে মোঃ জিহাদুল ইসলাম(২৫), নরসিংদী সদরের মোঃ নকিব হোসেন ভূইয়ার ছেলে মোঃ রাফী আহমেদ ভূইয়া (২৬), ঈশ্বরদীর বাবুলচারা শাহ পাড়ার মোঃ আক্কাস আলী শাহ’র ছেলে মোঃ আল-আমিন (২২), নোয়াখালী সদরের মাদারতলীর -মোঃ শহিদুল্লাহ’র ছেলে আকবর হোসেন হৃদয়(২৩),

র‌্যাব জানায়- আটককৃত আসামী মোঃ জিহাদুল ইসলাম ও মোঃ আল-আমিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করে এবং মোঃ রাফী আহমেদ ভূইয়া উবার/পাঠাও এ রাইড শেয়ার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেএমবি’র দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করে এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য গোপন মিটিং, লিফলেট বিতরণ, অনলাইনে বিভিন্ন প্লাটফরমে জঙ্গি তৎপরতা চালনার মাধ্যমে সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে বলেও স্বীকার করে। তারা বেশ কিছু বছর ধরে জেএমবি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও চাঁদা সংগ্রহ করত বলেও প্রাথমিকভাবে স্বীকার করে।এছাড়া বিভিন্ন সময় পূর্বে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদেও আসামীদের বিরুদ্ধে উগ্রপন্থী কাজের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায় গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তাদের অন্যান্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব-৮ তৎপর রয়েছে।

Top