বরিশাল বিভাগে নতুন করে ১৩০ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৫২০২ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশাল বিভাগে নতুন করে ১৩০ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৫২০২


আলোকিত বার্তা:বরিশাল বিভাগের ৬ জেলায় এ পর্যন্ত মোট ৫ হাজার ২০২ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৭৯০ জন এবং মৃত্যু হয়েছে মোট ১০৩ জনের।বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানাগেছে, গত ২৪ ঘন্টায় ভোলা ব্যতিত বরিশাল বিভাগের ৫ জেলায় ১৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। আর গেলো ২৪ ঘন্টায় বিভাগের ৬ জেলায় ৮৫ জন রোগী সুস্থ হয়েছেন।পাশাপাশি সর্বোশেষ তথ্যানুযায়ী, সম্প্রতি মৃত্যুবরণ করা বরগুনার আমতলী উপজেলার মোঃ শাহ আলমগীর তালুকদার (৭৪), বরিশালের গৌরনদীর গনেশ কর্মকার (৫৫), উজিরপুরের হান্নান খান (৫৫) ও পটুয়াখালী সদরের নিতাই চন্দ্র পাল (৬০) এর রিপোর্টে করোনা পজেটিভ পাওয়া গেছে। এদিকে করোনার সংক্রমন প্রতিরোধে বিদেশী নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আগত ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে।

ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ২৬ হাজার ৯৩০ শত জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। যারমধ্যে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় ২২ হাজার ১৮০ জনকে, আর এরমধ্যে ১৯ হাজার ১৬০ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে ৪ হাজার ৭৫০ জন রয়েছেন এবং এ পর্যন্ত ২ হাজার ৯৭৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এরবাহিরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা প্রাপ্ত রোগীর সংখ্যা ১ হাজার ৮৫৬ জন এবং এরইমধ্যে ১ হাজার ৪০৭ জনকে ছাড়পত্রও দেয়া হয়েছে। এছাড়া শুধুমাত্র বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন ও করোনা ওয়ার্ডে মোট ১৫৩ জনের মৃত্যু হয়েছে এ পর্যন্ত। যারমধ্যে ৫৮ জন করোনা পজেটিভ রোগী ও বাকীরা উপসর্গ নিয়ে মারা গেছেন।এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগে প্রথম গত ৯ মার্চ পটুয়াখালীর দশমিনায় করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। ১০ মার্চ থেকে সংক্রমনের তালিকা খোলো বিভাগীয় স্বাস্থ্য দফতর। সেই হিসেব অনুযায়ী ১৩৬ দিনে বরিশাল জেলায় ২ হাজার ২৪২ জন, পটুয়াখালীতে ৯২৯, ভোলায় ৪৭৭, পিরোজপুরে ৫৯৭, বরগুনায় ৫৪৩ ও ঝালকাঠিতে ৪১৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যারমধ্যে গোটা বিভাগে ২ হাজার ৭৯০ জন করোনা পজেটিভ রোগী সুস্থ্য হয়েছেন। যাদের এরইমধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া মৃত্যু হওয়া করোনা পজেটিভ ১০৩ জনের মধ্যে বরিশাল নগরসহ জেলায় সর্বোচ্চ ৩৯ জন, এরপর পটুয়াখালীতে ২৭ জন, ঝালকাঠিতে ১২ জন, বরগুনায় ১২, পিরোজপুরে ৮ জন ও ভোলায় ৫ জন রয়েছেন।

Top