বরিশাল জেলায় নতুন করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে
রফিকুল ইসলাম:বরিশাল জেলায় নতুন করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে।এ নিয়ে জেলায় ২২৪২ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।পাশাপাশি জেলায় করোনা আক্রান্ত ৪০ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন।যার ফলে জেলায় মোট ১২০৩ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।এবং জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ ২ জন করেছে।এ নিয়ে জেলায় ৩৯ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।বুধবার(২২ জুলাই)রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আক্রান্ত মধ্যে-উজিরপুর উপজেলার ২ জন মেডিকেল স্টাফসহ ৬ জন,মেহেন্দীগঞ্জ উপজেলার ১ জন মেডিকেল টেকনোলজিস্ট,গৌরনদী উপজেলার ১ জন,বাকেরগঞ্জ উপজেলার ১ জন,মুলাদী উপজেলার ১ জন,বরিশাল নগরীর কাউনিয়া এলাকার ৩ জন, কালিজিরা ও আলেকান্দা প্রত্যেক এলাকার ২ জন করে ৪ জন, সাগরদী, কালীবাড়ি রোড, নাজির মহল্লা, নবগ্রাম রোড, অক্সফোর্ড মিশন রোড, পলিটেকনিক রোড, সদর রোড, মেডিকেল স্টাফ কোয়ার্টার প্রত্যেক এলাকার ১ জন করে ৮ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত ১ জন, র্যাব-৮ এ কর্মরত ১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১ জন চিকিৎসক ও ২ জন নার্স, শের-ই-বাংলা মেডিকেল কলেজের ১ জন স্টাফ।বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৩১ জন ব্যাক্তি ও মৃতদের অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।