বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবীতে প্রতিবাদ সভা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবীতে প্রতিবাদ সভা


রফিকুল ইসলাম:বরিশালের ঐতিহ্যবাহী সরকারী বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবীতে চলমান গণস্বাক্ষর কর্মসূচির নবম দিনে নগরীতে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুক্তি জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল, সাবেক শিক্ষার্থী,সুশিল সমাজ ও সর্বদলীয় সাধারন মানুষ।আজ বৃহস্পতিবার (২৩ জুলাই০ সকাল সাড়ে ১১ টায় নগরের প্রাণকেন্দ্র সদররোডে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে চলমান গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠানের সামনে এক বিশাল প্রতিবাদ সমাবেশ করেন তারা।

এসময় সরকারী বরিশাল কলেজের নাম অপরিবর্তন রাখার প্রতি সমর্থন জানিয়ে এবং কলেজের নাম পরিবর্তন করার কুচক্রি মহলকে হুশিয়ার করে বক্তব্য রাখেন বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শেখ কুতুব উদ্দিন, সেক্টর কমান্ডার বরিশাল বিভাগ প্রদিপ ঘোষ পুতুল, সাংগঠনিক কমান্ডার এনায়েত হোসেন চৌধুরী, মহানগর ডেপুটি কমন্ডার শাজাহান হাওলাদার, মহানগর দায়ীত্বপ্রাপ্ত কমান্ডার (নৌ কমান্ডো) সৈয়দ আবুল বাসার, বরিশাল মহাশশ্বান রক্ষা কমিটির সাধারন সম্পাদক মানিক মুখার্জী (কুডু), বরিশাল জেলা সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সাধারন সম্পাদক মিজানুর রহমান, বরিশাল জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক ও সাবেক বরিশাল কলেজ ছাত্রদল সংসদ এজিএস এ্যাড. হাফিজ আহমেদ বাবলু, বরিশাল ‌‌‌‘ল’ কলেজের সাবেক ভিপি ও বিসিসি প্যানেল মেয়র এ্যাড, রফিকুল ইসলাম খোকন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মহানগর আহবায়ক ও বিসিসি কাউন্সিলর সাঈদ আহমেদ মান্না, মহানগর আওয়ামীলীগ নেতা হাসান শাহরিয়ার বাবু, এ্যাড, গোলাম সরোয়ার রাজিব, মহানগর সাবেক ছাত্রলীগ নেতা জিয়াউর রহমান জিয়া, ও বরিশাল কলেজের সাধারন শিক্ষার্থী রাজিব খাঁন ও রইস আহমেদ মান্না প্রমুখ।সরকারী বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবীতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে চলমান গণস্বাক্ষর কর্মসূচির নবম দিনে প্রায় ৩২ হাজার নগরবাশী সমর্থন জানিয়ে স্বাক্ষর করেছে।

Top