বরিশালে জমি অধিগ্রহণের খবরে ঘরবাড়ি তৈরির হিড়িক - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশালে জমি অধিগ্রহণের খবরে ঘরবাড়ি তৈরির হিড়িক


রফিকুল ইসলাম,বরিশাল প্রতিনিধি:বরিশাল বিমান বন্দর সংলগ্ন তিনটি গ্রামে জমি অধিগ্রহণের খবরে সরকারের কাছ থেকে বেশি টাকা পাবার আশায় ঘরবাড়ি তৈরির হিড়িক পড়েছে। বিষয়টি স্বীকারও করেছেন স্থানীয়রা। এটিকে বৈধ করতে হোল্ডিং নম্বর দেয়ার জন্য ইউনিয়ন পরিষদকে চাপ দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় চেয়ারম্যান। জেলা প্রশাসক বলছেন, কোনো অনৈতিক কর্মকান্ডকে প্রশ্রয় দেয়া হবে না।বাংলাদেশ বিমান বাহিনীর একটি ঘাঁটি স্থাপনের জন্য বিমান বন্দর সংলগ্ন প্রায় ১শ ৫৮ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। গত ১৩ জুলাই একটি গণবিজ্ঞপ্তি জারি করে ঐ জমিতে নতুন কোনো স্থাপনা তৈরি থেকে বিরত থাকতে নির্দেশ দেয়া হয়। এরপরই অতিমাত্রায় তৎপর হয়ে ওঠেন জমির মালিকরা। দিনরাত চলছে এলাকায় ঘরবাড়ি তৈরির কাজ। সরকারের কাছ থেকে বাড়তি টাকার আশায় দ্রুত ঘর তোলা হচ্ছে বলে জানায় স্থানীয়রা।

আর বিষয়টি আইনগতভাবে বৈধ করতে ইউনিয়ন পরিষদকে হোল্ডিং নম্বরের জন্য চাপ দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন বরিশাল বাবুগঞ্জ ৫নং রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সরোয়ার মাহামুদ।তবে বরিশাল জেলা প্রশাসন এম.এম অজিয়র রহমান বলছে, অধিগ্রহণের জন্য প্রস্তাবিত জমির ভিডিও চিত্র ধারণ করা হয়েছে।এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়া হবে।বরিশাল বিমান বন্দর সংলগ্ন উত্তর রহমতপুর মৌজার ৪৮.২৪, খা-পুরা মৌজার ৭৯ এবং মানিককাঠি মৌজার ৩০.৭০ সহ মোট ১’শ ৫৭.৯৪ একর জমি অধিগ্রহণ করবে সরকার।

Top