৫ মাসে বরিশাল জেলায় ২২ খুন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

৫ মাসে বরিশাল জেলায় ২২ খুন


বরিশাল প্রতিনিধি:৯ মার্চ থেকে ২১ জুলাই পর্যন্ত (প্রায় ৫ মাসে) বরিশাল নগরীসহ জেলার বিভিন্ন উপজেলায় বিচ্ছিন্নভাবে ২২টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে জোড়া (বাবা-ছেলে) খুনের ঘটনাও ঘটেছে। এছাড়াও বরিশাল জেলা থেকে অজ্ঞাত ৯ নারী-পুরুষের মরদেহ উদ্ধার করে পুলিশ।বরিশাল জেলা পুলিশের অপরাধ শাখা সূত্রে জানা গেছে, বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় চলতি বছরের মার্চ থেকে শুরু হয়ে ২১ জুলাই পর্যন্ত ১৭টি এবং বরিশাল শহরে ৫টি খুনের ঘটনা ঘটে। সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটে জলোর বাকেরগঞ্জ উপজেলায়। সেখানে জোড়াসহ (বাবা-ছেলে) ৪টি খুনের ঘটনা ঘটে।এছাড়াও বাবুগঞ্জ, আগৈলঝাড়া ও মেহেন্দীগঞ্জের কাজিরহাট থানা এলাকায় একটি করে মোট ৩টি, বানারীপাড়া ও হিজলা উপজেলায় ৩টি করে মোট ৬টি এবং উজিরপুর ও মুলাদী উপজেলায় ২টি করে মোট ৪টি খুনের ঘটনা ঘটে।মাত্র দুইদিনের মধ্যে বাকেরগঞ্জের জোড়া খুনের রহস্য উদঘাটন করে জড়িত ৩ আসামিকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া অন্যসব খুনের ঘটনায় আরও ২০ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বরিশাল জেলা পুলিশ।বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জুলফিকার আলী হায়দার জানান, চলতি বছরের মার্চ থেকে শুরু হয়ে ২১ জুলাই পর্যন্ত বিএমপি থানাধীন এলাকায় ৫টি খুনের ঘটনা ঘটে এবং অজ্ঞাত ৪টি মরদেহ উদ্ধার করা হয়।

বরিশাল জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম জানান, খুন, ধর্ষণসহ অন্যান্য অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে সব সময়ই বরিশাল জেলা পুলিশ তৎপর ও কঠোর অবস্থানে রয়েছে। তারপরও বিভিন্ন থানায় বিচ্ছিন্নভাবে অপ্রত্যাশিত ১৭টি খুনের ঘটনা ঘটেছে। এসব খুনের ঘটনায় ২০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি এসব খুনের ঘটনায় সব কয়টিতেই মামলা দায়ের করা হয়েছে। যা তদন্তাধীন রয়েছে।

Top