বরিশালে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার নামে চলছে হরিলুট - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশালে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার নামে চলছে হরিলুট


রফিকুল ইসলাম:বরিশালে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার নামে চলছে হরিলুট।সেবা না দিয়েই মাস শেষে বিল নিয়ে যাচ্ছে।পাড়া-মহল্লার প্রভাবশালীদের হাতে ব্রডব্যান্ড ব্যবসা থাকায় গ্রাহকরা সেবা না পেলেও কিছু বলতে পারেন না। এদের কারণে প্রকৃত ব্রডব্যান্ড সেবাদাতারা কোন এলাকায় সংযোগ দিতে পারছেন না। এমনটাই করে যাচ্ছে আর অনলাইন নামের একটি ব্রড ব্যান্ড ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। ৮ এমবিপিএস (মেগাবাইট পার সেকেন্ড) ব্যান্ডউইথ দেয়ার কথা বলে সংযোগ দিয়ে ২ থেকে ৩ এমবিপিএস সরবরাহ দিচ্ছে। যা দিয়ে কোন কাজই করা যায় না। বর্তমানে অনলাইনে ছাত্রছাত্রীদের ক্লাস চলছে। ইন্টারনেটের গতি কম থাকায় ছাত্রছাত্রীরা ভালভাবে ক্লাসও করতে পারছে না। ব্যবসা বাণিজ্যের কাজও বন্ধ থাকে দিনের বেশিরভাগ সময়।

আর অনলাইন নামের ব্রড ব্যান্ড ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মালিক ইমরুল বলেন,আমরা এখন গ্রাহকদের সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছি।সার্ভারে খুব ঝামেলা হচ্ছে। এই অবস্থা কতদিন চলে তাওতো বলা যাচ্ছে না।ব্রডব্যান্ড ইন্টারনেট বিড়ম্বনা নিয়ে কাউনিয়া সরদার সড়ক এলাকার বাসিন্দা সবুজ বলেন, ‘বাসায় ব্রডব্যান্ড ইন্টারনেট খুব সমস্যা করছে। নেটওয়ার্ক আসছে আর যাচ্ছে। এই মাসের টাকা অগ্রিম দিয়েছি। কিন্তু সমস্যা জানালেও কাজ হয়নি। আজ বলল, এটা নাকি তাদের হেড অফিসের সমস্যা। এই সমস্যা অনেকেরই হচ্ছে।ভাটিখানা এলাকার সুমন বলেন, ‘প্রায়ই নেটওয়ার্ক থাকে না। খুব সমস্যা করছে। কয়েকবার জানানো হলেও ঠিক হয়নি। করোনার এই সময়ে নেটওয়ার্ক না থাকায় খুবই সমস্যায় পড়েছি।বেঙ্গল বিস্কুট এলাকার বাসিন্দা রহমান বলেন,গত তিন চারদিন ধরে ব্রডব্যান্ড ইন্টারনেট খুব সমস্যা করছে। গতি কম থাকায় বাসায় বসে ঠিকভাবে অফিসের কাজও করতে পারছি না।একই রকম অভিযোগ পাওয়া গেছে বরিশালের বিভিন্ন এলাকা থেকেও।

Top