ঝালকাঠিতে সরকারি কাজ বন্ধ করে ঠিকাদারের কাছে মোটা অংকের চাঁদা দাবীর অভিযোগ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

ঝালকাঠিতে সরকারি কাজ বন্ধ করে ঠিকাদারের কাছে মোটা অংকের চাঁদা দাবীর অভিযোগ


স্টাফ রিপোর্টার : ঝালকাঠির গাভা – রামচন্দ্রপুর ইউনিয়নে এলজিইডির বিজিপি প্রকল্পের ৫ কোটি ৩৮ লক্ষ্য টাকার সরকারি কাজে বাঁধা দিয়ে ঠিকাদারের কাছে মোটা অংকের চাঁদা দাবী করেছে বলে অভিযোগ উঠেছে সৈয়দ খাইরুল ইসলাম বাবু নামে এক ব্যক্তির বিরুদ্দে।ঠিকাদারী প্রতিষ্ঠানের পরিচালক ভুক্তভোগী কেএম তমাল বলেন সরকারী দরপত্রের মাধ্যমে মেসার্স সিফাত এন্টারপ্রাইজ উক্ত প্রকল্পের কাজ পান যার টেন্ডার নাম্বার : ২৬৪৮১১। সরকারি সকল নির্দেশনা মেনে কাজ করলেও বাঁধা সম্মুখীন হচ্ছি। সৈয়দ বাবু নামে এক ব্যক্তি সরকারের উন্নয়ন মূলক ৫ কি.মি সড়ক নির্মান কাজে সন্ত্রাসী বাহিনী দিয়ে শ্রমিকদের মেরে বন্ধ করে দিছে এবং ৫০ লক্ষ টাকা চাঁদ দাবী করেন, উক্ত চাঁদার টাকা না দিলে কাজ করতে দিবে না বলেন এবং প্রাননাশের হুমকি দেন।

সরজমিনে গিয়ে দেখা যায় যে দীর্ঘদিন পর্যন্ত সড়কের বেহাল দশা উক্ত এলাকার লোকজনের ঝালকাঠি সদরে প্রবেশের প্রধান সড়ক হলো ঝালকাঠির রোড উপজেলা সড়ক বীর মহল হিমান্দকাঠী। কাজ বন্ধ থাকার কারনে এলাকাবাসী চলাচলে সমস্যা হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান সৈয়দ বাবু তার সন্ত্রাসী কর্মকান্ডের জন্য এলাকায় বিতর্কিত এবং অনেক বার তার নামে মামলাও হয়েছে। গত মার্চ মাসে গাভা পানি ব্যবস্তাপনার সমবায় সমিতির স্বাক্ষর করা ১০ লক্ষ টাকার চেক ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।চলতি প্রকল্পের কাজের ঠিকাদার কেএম তমাল বলেন সরকারি উন্নয়ন মূলক কাজে বাঁধা দেওয়া কারনে কাজের ব্যাপক সমস্যা হচ্ছে এমনটা চলতে থাকলে নির্ধারীত সময়ের ভিতর কাজ সম্পন্ন করা যাবে না।

সুত্র:দৈনিক আমাদের কন্ঠ

Top