চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা,বসকো”র নিন্দা
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা ; বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন বসকো”র নিন্দা
চাঁপাইবাবগঞ্জে চেক চুরির নিউজ করায় পূর্ব শত্রুতার জেরে ধরে রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত হয়েছেন জাতীয় দৈনিক প্রভাতীর খবর ও সিএনএন বাংলা টিভি জেলা প্রতিনিধি এবং চাঁপাইনবাবগঞ্জ মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল-আমিন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হলে রাতেই চিকিৎসার জন্য ভর্তি করা হয় চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে। সোমবার রাতে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের গোলাপের হাটে নিজ বাসভবন হতে টেনে নিয়ে এসে ইট, রড দিয়ে জখম করে সন্ত্রাসী বাহিনী। একই এলাকার আব্দুল বাশেদের ছেলে মো. ফারুকের নিদর্শনায় মৃত মফিজ উদ্দিনের ছেলে মো. সালাম ও মো. শরিফের নেতৃত্বে ১২/১৩ জনের সন্ত্রাসী দল এই হামলায় অংশ নেয়।
আহত সাংবাদিক আল-আমিনের পরিবার সূত্রে জানা যায়, তার বাড়ির নির্মান কাজ চলছে, তাই বৃষ্টিতে কিছুটা পানি গড়িয়ে ফারুকের বাড়িতে পড়লে এ নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরেই সন্ত্রাসী ভাড়া করে সাংবাদিক আল-আমিনের উপর হামলা চালায়। এছাড়াও এর আগে নিজ দুলাভাইয়ের একটি ফাঁকা চেক চুরি করে, ৮ লক্ষ টাকা দাবি করলে সেই নিউজ করে সাংবাদিক আল-আমিন।এ বিষয়ে তীব্র নিন্দা জানিয়েছেন, বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন বসকো”র কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান আল মামুন। তিনি বলেন, সাংবাদিকদের উপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না এবং মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। যারা হামলা করেছে তাদের আইনের আওতায় আনা খুবই জরুরী, যেখানে সাংবাদিকরা করোনা পরিস্থিতিতে নিয়ে সরকারের পাশে থেকে একযোগে কাজ করছে সেখানে সাংবাদিকদের উপর হামলা করে সন্ত্রাসীরা কি বুঝাতে চেয়েছে। বসকো”র সাধারন সম্পাদক তরুন সাংবাদিক জাহাঙ্গীর আলম তপু বলেন, সাংবাদিকদের উপর যারা হামলা করে তারা সমাজের ভালো মানুষ হতে পারে না।