আওয়ামী লীগ নেতা ওমর ফারুককে হত্যা চেষ্টার অভিযোগ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

আওয়ামী লীগ নেতা ওমর ফারুককে হত্যা চেষ্টার অভিযোগ


আলোকিত বার্তা:বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ওমর ফারুককে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।ওমর ফারুক জানান- বুধবার সকাল পৌনে ১০টায় বিশারকান্দি ইউনিয়নের চৌমোহনা বাজারে তিনি বাজার করতে গেলে পূর্ব থেকে ওৎপেতে থাকা একই এলাকার প্রদীপ সরকার ও রিপন রায় সহ ৪/৫ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় স্থানীয় লোকজন তাকে রক্ষা করেন এবং হামলাকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

আগামী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা তাকে হত্যার নীলনকশা বাস্তবায়নে মাদকাসক্ত ওই সন্ত্রাসীদের দিয়ে এ হামলা চালিয়েছে বলে সাবেক ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দাবি করে আরও বলেন, বুধবার চৌমোহনা বাজারে হাটের দিন থাকায় ব্যপক ক্রেতা-বিক্রেতার উপস্থিতি ছিলো। ফলে হামলাকারীরা তাদের প্রতিরোধের কারনে হত্যার উদ্দেশ্য বাস্তবায়নে ব্যর্থ হয়। এদিকে আওয়ামী লীগের দুঃসমেয়র ত্যাগী ও পরীক্ষিত নেতা ও সাবেক জনপ্রিয় চেয়ারম্যান ওমর ফারুকের ওপর হামলার ঘটনায় এলাকাবাসীর মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।এ ব্যপারে বানারীপাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।প্রসঙ্গত, ১৯৯৭ সালের ২৭ ডিসেম্বর রাতে ওমর ফারুককে বুকে ও পায়ে একাধিক গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়েছিলো। ওই সময় তিনি দীর্ঘ ৯ মাস চিকিৎসাধিন থেকে সুস্থ হয়েছিলেন। মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসার পর থেকে তিনি গুলির সেই ক্ষতচিহৃ আজও বয়ে বেড়াচ্ছেন।

Top