বরিশালে নির্মাণাধীন হাসপাতালের ভবনে আগুন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশালে নির্মাণাধীন হাসপাতালের ভবনে আগুন


বরিশাল প্রতিনিধি:বরিশালের গৌরনদী উপজেলার টরকী নীলখোলা নামক স্থানে নির্মাণাধীন হাসপাতাল ভবনে আগুন লেগেছে। গতকাল মঙ্গলবার রাতে ব্যবসায়িক প্রতিপক্ষরা আগুন দিয়েছে বলে মালিকপক্ষের অভিযোগ। গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এবং স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজ বেলা দুটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি।ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর টরকী নীলখোলা নামক স্থানে ৫ হাজার বর্গফুট একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণের জন্য গত বছর কাজ শুরু করেন যুক্তরাজ্যপ্রবাসী মনিরুজ্জামান মনির ও তাঁর সহোদর খোকন মুন্সী। নির্মাণাধীন ভবনের দুই তলার ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। ভবনের নিচতলায় পান বরজের ঝাঁটি রাখেন ভবনের মালিক।

স্থানীয় বাসিন্দারা জানান, রাত তিনটার দিকে ভবনের চারদিক থেকে আগুন জ্বলতে দেখা যায়। সবার চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন। গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে রাত সাড়ে ৩টায় তারা এসে আগুন নেভানো শুরু করে। কিন্তু ১০ ঘণ্টার চেষ্টাতেও আগুন নেভেনি।নির্মাণাধীন হাসপাতালের মালিক খোকন মুন্সী বলেন, নির্মাণাধীন ভবনের নিচতলায় তাঁরা ব্যবসায়ী সামগ্রী পান বরজের ঝাঁটি স্তূপ করে রাখেন। রাত ৩টার দিকে শত্রুতাবশত অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ঝাঁটির স্তূপে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে মুহূর্তের মধ্যে আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে।খোকন মুন্সী অভিযোগ করেন, তাঁদের ব্যবসায়িক প্রতিপক্ষরা শত্রুতা করে পরিকল্পিতভাবে এ আগুন দিয়েছে। আগুনে ভবনটি পুড়ে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. ফারুক হোসেন বেলা দুইটার দিকে বলেন, আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

Top