বরিশালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য আটক - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য আটক


বরিশাল প্রতিনিধি:বরিশাল নগরীর বিভিন্নস্থানে রাতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ জেলার বিভিন্ন থানার (২৪) মামলার আসামী ও আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছেকোতয়ালী মডেল থানা পুলিশ।আটককৃতরা হচ্ছেন-বাকেরগঞ্জের কর্নকাঠী ইউনিয়নের বারেক হাওলাদেরের ছেলে ও৩ ডাকাতী মামলার আসামী ফিরোজ হাওলাদার (৩২),মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর ইউনিয়নের সাজাহান মাতুব্বরের ছেলে ডাকাতীসহ (১৪) মামলার আসামী মোঃ লিটন মাতুব্বর ও এয়ারপোর্ট থানাধীন হরিপাশা এলাকার সাজাহান মোল্লার ছেলে ও ডাকাতীসহ বিভিন্ন (৭) মামলার আসামী লিটন মোল্ল­া।আজ বুধবার (২২ জুলাই) তথ্য দিয়ে বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম পিপিএম।

ওসি নুরুল ইসলাম বলেন, মঙ্গলবার বিশেষ গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩ টার দিকে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মোঃ রাসেল আহম্মেদের নেতৃত্বে ওসি নুরুল ইসলাম, ওসি (অপরেশন) মোজাম্মেল হক,এস আই মামুন, এসআই রুমানসহ একদল পুলিশের বিশেষ বাহিনী নিয়ে অভিযান চালিয়ে নগরীর সোবহান মিয়ার পুল এলাকাসহ আরো কয়েকটি এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের (২৪) মামলার তিন সদস্যকে গ্রেফতার করা হয়।এসময় এদের কাছ থেকে দেশীয় অস্ত্র রাম দা, বগি দাসহ চাইনিজ কুড়াল ও বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে এরা নতুন করে নগরীতে ডাকাতী কার্যক্রম চালানোর প্রস্তুতি নিচ্ছিল।কোতয়ালী মডেল থানার এসআই রুমান বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে একটি ডাকাতী মামলা দায়ের করেন।

Top