বৃদ্ধ হাশেমের মৃত্যুর নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য
আলোকিত বার্তা:বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের নয়ানি গ্রামের মোঃ হাশেম হাওলাদার (৬৩) নামে এক বৃদ্ধ’র আত্মহত্যা নিয়ে রহস্যের সৃষ্টি হওয়ায় পূর্বেও সংবাদ প্রকাশ করেছিলো ‘বরিশাল ক্রাইম নিউজ’। এরই ধারাবহিকতায় ওই ইউনিয়নের নয়ানি গ্রামের মেম্বর আঃ হালিম মুন্সির সাথে সরাসরি কথা বলে বরিশাল ক্রাইম নিউজের এ প্রতিবেদক।এসময় ইউপি সদস্য বৃদ্ধ হাশেমের মৃত্যুর নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য তুলে ধরেন এ প্রতিবেদকের কাছে। ইউপি সদস্য হালিম মুন্সি বলেন ঘটনার দিন অর্থাত (১১ জুলাই শনিবার) সকাল সাড়ে ৭টার দিকে তিনি তার ঘেরে মাছের খাবার দিতে যান। একটি ঘেরে মাছের খাবার দিয়ে অন্য একটি ঘেরে যাওয়ার সময় তিনি হাশেম হাওলাদারের বাড়ির সামনে স্থানীয় মিলন নামের এক ব্যক্তিকে দাড়িয়ে থাকতে দেখেন। দাড়িয়ে থাকার কারন জিজ্ঞেস করলে মিলন তাকে জানায় হাশেম হওলাদার তাকে আসতে বলছে, জমির কাগজ-পত্র নিয়ে কথা বলবে তাই। এসময় মিলন জানায় হাশেম হাওলাদারের বাড়ির লোকজন বলে তিনি ঘুম থেকে উঠেনি, তাই অপেক্ষায় আছি। মিলনের সাথে কথা বলে ইউপি সদস্য তার মাছের ঘেরে চলে যান। মাছের ঘের থেকে ফেরার পথে হাশেমের বাড়ির সামনে অনেক লোকজন দেখতে পান তিনি। ঘটনা কি জানতে চাইলে স্থানীয় লোকজন তাকে জানায় হাশেম আত্মহত্যা করেছে। পরে তিনি হাশেমের ঘরে ছুটে যান এবং তার মরদেহ দেখতে পান।
ইউপি সদস্য আরও জানান, তার দায়িত্ববোধের জায়গা থেকে তিনি থানায় ফোন করে ঘটনাটি জানান এবং তিনি হাশেমের বাড়ির সামনে পুলিশ আসার অপেক্ষা করেন। কিছুক্ষন পরে পুলিশ আসলে তিনি পুলিশের সাথে থেকে পুরো ঘটনাটি পর্যবেক্ষন করেন।পর্যবেক্ষন করে আপনি কি দেখেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাস্তবে যা দেখলাম তা দেখে অনেকটা চমকে ওঠার মত। প্রথমেই তিনি বলেন, যে চার জন হাশেমের ঝুলন্ত মহদেহটি নামায় তাদের কথায় কোন মিল পাওয়া যায়নি। এক এক জন এক এক ধরণের কথা বলেন। হাশেমের স্ত্রী বলেন, হাশেম দড়ি দিয়ে আত্মহত্যা করে, অন্যরা বলে দড়ি ও ওড়না দিয়ে, আবার এক জন বলে সুধু ওড়না দিয়ে। তাদের কথায় মিল না থাকায় হাশেমের মৃত্যু নিয়ে রহস্য শুরু হতে থাকে। ঘটনার সময় হাশেমের স্ত্রী ঘরের মধ্যেই ছিলো এবং ঘরের সকল দরজা বন্ধ ছিলো বলে তাদেরকে জানান হাশেমের স্ত্রী।ইউপি সদস্য বলেন, হাশেম যদি আত্মহত্যাই করে থাকে তাহলে তার অন্ডকোষ ফেটে রক্ত পড়বে কেন? আবার অন্ডকোষ ফেটে রক্ত চেয়ার ও টেবিলের উপর পড়লে সেই রক্ত মুছে ফেলার কারন কি? রক্ত মুছে ফেলার বিষয়টি স্পষ্ট ভাবে জানতে চাইলে তিনি বলেন, যে স্থানে হাশেমের মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিলো বলে তার স্ত্রী জানায় সেই বরাবর নিচেই ছিলো একটি টেবিল ও চেয়ার। চেয়ার ও টেবিলের উপর রক্ত পড়লে তা মুছে ফেলা হয়। যে কাপড়টি দিয়ে রক্ত মুছে ফেলা হয়েছিলো পুলিশ রক্তমাখা অবস্থায় সেই কাপড়টিও উদ্ধার করে বলে জানান তিনি। রক্ত মুছে ফেলে রক্ত মাখা কাপড়টি লুকিয়ে রাখার বিষয়টি নিয়ে উপস্থিত সকলের মাঝে হাশেমের মুত্যু নিয়ে রহস্য আরও বেড়ে যায়।বৃদ্ধ হাশেমের সাথে স্থানীয় কারও কোন দ্বন্দ্ব ছিলো কিনা জানতে চাইলে তিনি বলেন, হাশেম অত্যন্ত ভাল মানুষ ছিলেন। তার সাথে স্থানীয় কারও সাথে কোন দ্বন্দ্ব ছিলোনা। তাহলে কেন তিনি আত্মহত্যা করলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হাশেমের কোন ছেলে না থাকায় তিনি তার স্ত্রীরীর নামেই সকল জায়গা-জমি ক্রয় করেছেন। একপর্যায়ে হাশেম বরিশাল নগরীর দরগাবাড়ি এলাকায় তার স্ত্রীর নামে একখন্ড জমি ক্রয় করে বায়না চুক্তি করেন। পরবর্তীতে ওই জায়গার সম্পূর্ন টাকা দিতে গিয়ে হশেম তার এলাকার বেশ কয়েক খন্ড জমি বিক্রি করে। জমি বিক্রি করলেও ক্রেতাদের জমির দলিল দিতে পারছিলোনা হাশেম। কারন হাশেমের নামে জমির দলিল ছিলোনা, ছিলো তার স্ত্রীরীর নামে। এক পর্যায়ে জমি ক্রেতারা দলিলের জন্য হাশেমকে চাপ দিতে থাকে। হাশেমও তার স্ত্রীকে জমির দলিল দিতে চাপ দিয়ে আসছিলো। এ নিয়ে হাশেম ও তার স্ত্রীর সাথে কিছুটা মনমালিন্য হয়। এসকল কথা বলতে বলতে তিনি দীর্ঘ নিশ্বাস নিয়ে বলেন আল্লাহই ভাল জানে বিভাবে কি হয়েছে।
উল্লেখ্য, গত ১১ জুলাই শনিবার সকালে হাশেম হাওলাদারের মহদেহ উদ্ধার করে বরিশাল মেট্রোপলিটন এলাকার বন্দর থানা পুলিশ। মৃত হাশেম হাওলাদার বরিশাল সরদ উপজেলার চরকাউয়া ইউনিয়নের নয়ানি গ্রামের মৃত রজব আলী হাওলাদারের ছেলে।মৃত্যুর রহস্য উদঘাটন করতে সংশ্লিষ্ট বন্দর থানা পুলিশ ওই দিনই অর্থাৎ (ঘটনার দিন শনিবার ১১ জুলাই) মরদেহের ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। ময়নাতদন্ত শেষে বৃদ্ধ’র মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করলে রবিবার নয়ানি গ্রামের চৌমাথা জামে মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
স্থানীয় গন্যমান্য ব্যক্তি নুরুল ইসলাম মৃধা জানিয়েছেন,মোঃ হাশেম হাওলাদারের আত্মহত্যার খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান তিনিসহ স্থানীয়রা। ঘটনাস্থলে স্থানীয় অনেকের ভাষ্য শুনে তিনিসহ স্থানীয় সকলের মনে রহস্য দানা বাধতে শুরু করে। তিনিসহ স্থানীয়রা তাৎক্ষনিক পরিবারের সদস্যদের কাছে মৃত্যুর কারন জানতে চাইলে পরিবারের পক্ষ থেকে বৃদ্ধ’র মৃত্যু নিয়ে সদুত্তর দিতে পারেনি। এতে স্থানীয়দের মাঝে সন্দেহের তীর আরও প্রখর হয়ে ওঠে। তিনি আরও বলেন এলাকাবাসীর পক্ষ থেকে দাবী উঠেছে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ঠরা যেন বৃদ্ধ হাশেমের মৃত্যুর আসল রহস্য উদঘাটন করে সুষ্ঠু বিচার করে।
ঘটনার বিষয়ে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার অফিসার ইনচার্জ (অপরেশন) সঞ্জয় দত্তের সাথে বিস্তর কথা হয় এ প্রতিবেদকের।এসময় বৃদ্ধ হাশেমের মৃত্যু নিয়ে কোন রহস্য রয়েছে কিনা এমন এমন প্রশ্ন ছুড়ে দিলে তিনি বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধ’র মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলেই আমরা মৃত্যু কারন স্পষ্ট হতে পারব। মূলত তিনি বলতে চেয়েছেন মৃত্যু নিয়ে যদি কোন রহস্য থেকে থাকে তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই স্পষ্ট হতে পারবো। তিনি আরও বলেন, বৃদ্ধ’র মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট বন্দর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক ভাবে অপমৃত্যুর মামলা হলেও ময়না তদন্তে হত্যার কোন আলামত পাওয়া গেলে অপমৃত্যুর মামলাটি হত্যা মামলায় রুপান্তরিত করা হবে।বৃদ্ধ হাশেমের ঝুলন্ত মরদেহ পুলিশ নামিয়েছে কিনা এমন প্রশ্ন করলে ওসি সঞ্জয় দত্ত বলেন- পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধ’র মহদেহ ঝুলন্ত অবস্থায় পায়নি। পরিবারের পক্ষ থেকে জানানো হয় বৃদ্ধ হাশেমের ঝুলন্ত মরদেহ তার স্ত্রী, মৃত হাশেমের ভাইয়ের ছেলে ও তার স্ত্রী নামায়। ওসি আরও বলেন মৃত্যু নিয়ে কোন রহস্য রয়েছে কিনা তা খুঁজতে পুলিশ প্রথমিক ভাবে তদন্তের কাজ শুরু করেছে।