স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিকে দীর্ঘলাইন,বরিশালে সরকারি হাসপাতালে ৪ রোগী - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিকে দীর্ঘলাইন,বরিশালে সরকারি হাসপাতালে ৪ রোগী


আলোকিত বার্তা:বরিশালের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা ও অব্যবস্থাপনার অভিযোগ পাওয়া গেছে। স্বাস্থ্য কমপ্লেক্স ঘিরে অন্তত ২০-২৫ জনের একটি দালাল চক্র সক্রিয় রয়েছে। দীর্ঘদিন ধরে এসব দালালের হাতে জিম্মি রোগী ও তাদের স্বজনরা।রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, বেশির ভাগ অসুস্থ রোগীদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নেয়া হয় না। নানা অজুহাত দেখিয়ে পাঠানো হয় শহরের বেসরকারি ক্লিনিকগুলোতে। জোর-জবরদস্তি করে যারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন, তারা নিয়মিত চিকিৎসকের দেখা পান না। ওষুধপত্র দেয়া হয় না। বাধ্য হয়ে রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে হয়।একই সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে প্রায় কোটি টাকার যন্ত্রপাতি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। দক্ষ লোকবল নেই এমন অজুহাতে কয়েক বছর ধরে স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি কার্যক্রম বন্ধ রয়েছে। একই ভাবে অপারেশন থিয়েটার থাকলেও অস্ত্রোপচার করা হয় না রোগীদের।

স্থানীয়দের অভিযোগ, স্বাস্থ্য কমপ্লেক্সে কোটি টাকার যন্ত্রপাতি ফেলে রাখা হয়েছে। ১০ বছর ধরে সেগুলো স্থাপনের উদ্যোগ নেয়া হয়নি। বাক্সবন্দি রয়েছে এক্স-রে মেশিনসহ অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি।স্থানীয়রা জানায়, স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের সঙ্গে বেসরকারি ক্লিনিকের মালিকদের চুক্তি রয়েছে। রোগী পাঠালে সেখান থেকে অনেক টাকা পান স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। এজন্য প্যাথলজি কার্যক্রম এবং রোগীদের অপারেশন করা হয় না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইয়েদুর রহমানের নেতৃত্বে একটি সিন্ডিকেট রয়েছে। ওই সিন্ডিকেট রোগীদের দালাল, রোগীদের খাবার, রোগীদের সনদ প্রদান, ওষুধ বিক্রয় প্রতিনিধিদের কাছ থেকে কমিশন আদায়সহ সবকিছু নিয়ন্ত্রণ করে। নতুন কোনো চিকিৎসক এলে সিন্ডিকেটের কথামতো চলতে হয়। কথা না শুনলে তাকে নানাভাবে হয়রানি করা হয়। এতে কাজ না হলে তাকে বদলি করা হয়।

Top