মির্জাগঞ্জে ঘরে ঢুকে ৩ জনকে কুপিয়েছে দুবৃর্ত্তরা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

মির্জাগঞ্জে ঘরে ঢুকে ৩ জনকে কুপিয়েছে দুবৃর্ত্তরা


মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জে সাবেক সেনা সদস্য মোঃ মামুন মোল্লার বসতঘরে ঢুকে ৩ জনকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। গত রবিবার গভীর রাতে
উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের মকুমা গ্রামে এ ঘটনা ঘটে।আহতরা হলেন- মোঃ মামুন মোল্লা(৫২),তার স্ত্রী হাসিনা বেগম(৪২)ওছেলে জোবায়ের(১৬)।থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলারকাকড়াবুনিয়া ইউনিয়নের মকুমা গ্রামের সাবেক সেনা সদস্য মোঃমামুন মোল্লার পরিবারের সবাই রবিবার রাতে ঘুমিয়ে পড়ে।ওইদিন রাতদেড়টার দিকে ৫-৭ জন দূর্বৃত্তরা ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। মোঃমামুন মোল্লাসহ পরিবারের লোকজন দূর্বৃত্তদের উপস্থিত টের পেলে তাদেরসাথে এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দূর্বৃত্তরা এলোপাতাড়িকুপিয়ে গৃহকর্তাসহ ৩ জনকে জখম করেন এবং তাঁর ঘরে রাখা ১ লক্ষ টাকানিয়ে যায়। তাদের ডাক-চিৎকারে এলাকাবাসী টের পেয়ে দূর্বৃত্তদের ধাওয়াকরলে তারা পালিয়ে যায়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

এ ছাড়াও উপজেলার পূর্ব সুবিদখালী,পশ্চিম কাকড়াবুনিয়া ও চৈতা এলাকায় সম্প্রতি গরু চুরির ঘটনাসহচুরির ঘটনা ঘটেছে অভিযোগ রয়েছে।মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, এ বিষয়েলিখিত অভিযোগের প্রস্তুতি চলছে। দূর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা অবহিতআছে। পার্শ্ববর্তী থানাতেও তথ্য দেওয়া হয়েছে।

Top