মাসুদ মৃধার স্ব-মিলের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

মাসুদ মৃধার স্ব-মিলের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার


বরিশাল প্রতিনিধি:বরিশালের বাকেরগঞ্জের পাদ্রীশিবপুর ইউনিয়নের নিউমার্কেট এলাকার মাসুদ মৃধার স্ব-মিলের পাশ থেকে রোববার রাত ৮ টায় অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বাকেরগঞ্জ থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠিয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পাদ্রীশিবপুর ইউনিয়নের নিউমার্কেট এলাকার মাসুদ মৃধার স্ব-মিলের পাশে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

লাশটি দেখে চিনতে না পেরে পুলিশে খবর দিলে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম, ওসি তদন্ত নকিব আকরাম, এসআই আবদুল্লাহ আল মামুন, এসআই তরুন, এএসআই সোহেল রানা ও এএসআই সজল লাশটি উদ্ধার করে। বৃদ্ধের গায়ে ফুল হাতা সাদা শার্ট ও পড়নে লুঙ্গি ছিল।বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম বলেন, অজ্ঞাত এক বৃদ্ধের লাশ পাওয়ার খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি।

Top