বরিশালের উজিরপুরে কালিহাতা ও সাতলাসহ বিভিন্ন স্থানে একাধিক রাস্তার বেহাল দশা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশালের উজিরপুরে কালিহাতা ও সাতলাসহ বিভিন্ন স্থানে একাধিক রাস্তার বেহাল দশা


বরিশাল প্রতিনিধি:বরিশালের উজিরপুরে কালিহাতা ও সাতলাসহ বিভিন্ন স্থানে একাধিক রাস্তার বেহাল দশা।রাস্তা ভেঙ্গে ও গর্ত হয়ে যানবাহন এবং চলাচলের উপায় হারাচ্ছে জনগণ। রাস্তাগুলি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। চরম ভোগান্তিতে মানুষ।সরেজমিনে ঘুরে দেখা যায়- উপজেলার বামরাইল ইউনিয়নে কালিহাতা গ্রামের শরীফ রাইস মিল টু মৃধাবাড়ি পর্যন্ত দুই কিলোমিটার রাস্তার মোধ্যে কিছু রাস্থ ইটের সলিং হলেও বাকি রাস্তা কাঁচা থেকে যায় কিন্তু সে রাস্তা আজ পর্যন্ত পাকা হয়নি। মানিক বাজারের সম্মুখে রাড়ী বাড়ি- টু দক্ষিণ কালিহাতা পর্যন্ত তিন কিলোমিটার কাঁচা রাস্তা আজ পর্যন্ত পাকা হয়নি। কাঁচা রাস্তা দিয়ে মানুষ পায়ে হেঁটে চলাচল করছে। পাশাপাশি আরও কয়েকটি শাখা রাস্তা বেহাল দশা হয়ে পড়েছে। ওই এলাকার মানুষ অবহেলিত অবস্থায় রয়েছে। এছাড়াও ও সানুহার টু সাতলার একমাত্র সড়কটির বিভিন্ন স্থানে গত ও ভেঙ্গে চৌচির হয়ে গেছে।

অধিক ঝুঁকি নিয়ে প্রতিদিন যাত্রী বোঝাই গাড়ী চলাচল করছে। এছাড়াও সাতলা ইউনিয়নের শিবপুর টু বাগদা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার কাঁচা রাস্তা যানবাহন চলাচল তো দূরের কথা পায়ে হাঁটার অনুপোযোগী হয়ে পড়েছে। বিকল্প কোন রাস্তা না থাকায় একমাত্র ওই রাস্তা দিয়ে আলামদি,পঃ সাতলা শিবপুর গ্রাম সহ বিভিন্ন এলাকার হাজার হাজার লোক জনের পায়ে হেঁটে চলাফেরা করতে হচ্ছে।পঃ সাতলা ২নং ওয়ার্ডের ইউপি সদস্য রুবেল বালি জানান, এই রাস্তাটি আজ পর্যন্ত পাকা হয়নি। বর্তমানে দেশ উন্নয়নের শিখরে পৌঁছেছে সারা বাংলাদেশে এ রকম কাঁচা রাস্তা আর কোথাও আছে কিনা তা আমার জানা নেই।

তিনি আরো বলেন, সাতলা ইউনিয়নে মানুষের শত বছরের স্বপ্ন এই রাস্তাটি পাকা করন করা। আর এই কাঁচা রাস্তাটি কারণেই আমার অবহেলিত আছি। এই সকল রাস্তা বেহাল দশার কারণে যানবাহন গাড়ি চলাচল করতে পারছে না। এমনকি গর্বস্থা মহিলাদের সঠিক সময়ে হাসপাতালে নিতে পারছে না। এলাকায় কোন বাড়িতে আগুন লাগলে আগুন নিয়ন্ত্রণে করার জন্য ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারছে না। শিক্ষার্থীদের দূর-দূরান্ত থেকে পায়ে হেঁটে স্কুল ও মাদ্রাসার যেতে হচ্ছে। একটু বৃষ্টি হলেই চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়াও প্রায় শিক্ষার্থীরা পা পিছলে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। কৃষক ও ব্যবসায়ীরা ধান-চাল বিভিন্ন কাঁচামাল মাছ সবজি সঠিক সময় বাজার জাত করতে পারছে না। মূলত রাস্তার বেহাল দশার কারণে ব্যবসায়ী ও কৃষকরা আজও পিছিয়ে রয়েছে।বেহাল দশা রাস্তা গুলি একমাত্র ওই সকল গ্রামের মানুষের উন্নয়নের বাধার কারণ।উন্নয়নশীল দেশে ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে অবহেলিত জনগণ ওই সকল বেহাল দশার রাস্তা গুলি দ্রুত পাকাকরণের দাবী জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি কামনা করেন।

Top