বরিশালে কারারক্ষীর স্টাইলিস ধূমপান, সমালোনার ঝড় - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশালে কারারক্ষীর স্টাইলিস ধূমপান, সমালোনার ঝড়


বরিশাল প্রতিনিধি:বরিশাল কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষীর ডিউটি রত অবস্থায় স্টাইলিস ধূমপান নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। কারা ফটকে অপেক্ষোমান আসামির স্বজনরা ও উৎসুক জনতা এ নিয়ে সমালোচনা করলে তাদের উপরে কর্কশ মেজাজে বৎসনা করতে শোনা গেছে। প্রতক্ষদর্শী দেবরাজ নামের এক যুবক বলেন গতকাল বিকেল সারে চারটার দিকে বরিশাল কেন্দ্রীয় কারাগারের আউটডোরের মূল ফটকে ডিউটি করছিলেন দুইজন কারারক্ষী। এসময় আল আমিন নামের একজন কারারক্ষী পোষাক পরে ডিউটিরত অবস্থায় ধূমপান করছিলেন, যা সেই দৃশ্য উৎসুক জনতা দেখে কারারক্ষীদের ব্যাপক সমালোচনা করছিলো।এ সময় অধুমপাই এক যুবক প্রকাশ্যে ধুমপানের বিরুদ্ধাচারন করে কথা বল্লে তাকে বৎসনা করেন ওই কারারক্ষী। একপর্যায়ে বরিশাল কারাগারের জেলার নুর মোহাম্মদ এর নিকট অভিযোগ করার কথা বল্লে তিনি চটে যান এবং এক পর্যায়ে তিনি বলেন বিচার দেন গিয়ে উনি আমার কিছুই করতে পারবে না। কারারক্ষীর এই ঔদ্ধত্যপূর্ন আচারনে উপস্থিত সকলে হতবাক হয়ে যায়।

এ বিষয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার নুর মোহাম্মদের কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি মহামারী করোনা ভাইরাস এ আক্রান্ত হয়ে বিগত দু সপ্তাহ যাবৎ ছুটিতে বাসায় আছি।বর্তমানে কারাগারের দায়িত্বে আছেন ডিপুটি জেলার ইব্রাহিম,পরে ডেপুটি জেলার মোঃ ইব্রাহিমকে ফোন করা হলে তিনি বলেন বিষয়টি দুঃখজনক, খতিয়ে দেখে ব্যাবস্থা নেওয়া হবে।

Top