বরিশাল র‌্যাবের অভিযানে ৫৭০ পিস ইয়াবাসহ তিন মাদকবিক্রেতা গ্রেপ্তার - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশাল র‌্যাবের অভিযানে ৫৭০ পিস ইয়াবাসহ তিন মাদকবিক্রেতা গ্রেপ্তার


বরিশাল প্রতিনিধি:বরিশাল নগরী থেকে বিপুল সংখ্যক ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)। শহরের বান্দরোডস্থ বহুমুখী সিটি মার্কেটের সামনে মাদক ক্রয় বিক্রয়কালে নজরুল খান (২২), সোহেল হাওলাদার (২৮) এবং সুলতান আহম্মেদ বাবু (২৫) নামের এই তিন মাদক বিক্রেতাকে হাতেনাতে গ্রেপ্তার করে। শুক্রবার সন্ধ্যারাতের ওই অভিযানে তাদের কাছ থেকে ৫৭০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির কিছু টাকা উদ্ধার করে। এই মাদক উদ্ধার অভিযানের বিষয়টি শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের নিশ্চিত করে বরিশাল রুপাতলী সদর দপ্তর।

র‌্যাব অফিস সূত্র জানায়- তাদের একটি টিম শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে টহলকালে জানতে পারে কোতয়ালি মডেল থানাধীন বান্দরোডস্থ বহুমুখী সিটি মার্কেট এলাকায় মাদক ক্রয় বিক্রয় চলছে। এমন খবরে সেখানে হানা দিলে তিন যুবক দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় গ্রেপ্তার নজরুল খান, সোহেল হাওলাদার এবং সুলতান আহম্মেদ বাবুর কাছ থেকে ৫৭০ পিস ইয়াবা ও নগদ আড়াই হাজার টাকা উদ্ধার করে।এই ঘটনায় র‌্যাব ৮ এর ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।

Top