করোনামুক্ত হয়ে বাড়িতে ফিরলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

করোনামুক্ত হয়ে বাড়িতে ফিরলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী


বরিশাল প্রতিনিধি:বরিশাল সদর আসনের এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম প্রাণঘাতি করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন। দীর্ঘ ১৬ দিন সম্মিলিত সামরিক হাসপাতালে(সিএমএইচ)চিকিৎসা শেষে ফলোআপ পরীক্ষায় প্রতিমন্ত্রীর করোনা নেগেটিভ আসে।শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম নিজেই মুঠোফোনের মাধ্যমে নিশ্চিত করেছেন।

এ সময় প্রতিমন্ত্রী জানান, তিনি করোনা মুক্ত হয়ে বর্তমানে সম্পূর্ন সুস্থ রয়েছেন। সিএমএইচ হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে আজ শনিবার (১৮ জুলাই) তিনি বাসায় ফিরেছেন।এর আগে জাতীয় সংসদ সদস্যদের করোনা পরীক্ষা করানোর পর পানিসম্পদ প্রতিমন্ত্রীর করোনা পজেটিভ আসলে গত ১ জুলাই তিনি সিএমএইচ হাসপাতালে ভর্তি হন।

Top