সবাইকে জীবিত উদ্ধার,মেঘনায় সিমেন্ট বোঝাই জাহাজডুবি - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

সবাইকে জীবিত উদ্ধার,মেঘনায় সিমেন্ট বোঝাই জাহাজডুবি


আলোকিত বার্তা:বরিশালের হিজলা উপজেলার মিয়ারচর সংলগ্ন মেঘনা নদীতে সিমেন্ট বোঝাই এমভি ফারহানা মোনায়েম নামের একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শনিবার (১৮ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।এমভি ফারহানা মোনায়েম কার্গো জাহাজের মাস্টার আমিন হোসেন জানান, নারায়ণগঞ্জ থেকে শনিবার ভোরে শাহ সিমেন্টের ১৩ হাজার বস্তা নিয়ে তারা চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল।হিজলা উপজেলার মিয়ারচর সংলগ্ন মেঘনা নদীতে পৌঁছলে প্রচণ্ড ঢেউ ও স্রোতে জাহাজটি চরে আটকে যায়। এসময় জাহাজের ডান দিক হেলে গিয়ে পানি ঢুকতে শুরু করে।এক পার্যায়ে সামনের অংশ ডুবে যায়।

জাহাজের মাস্টার আমিন হোসেন আরও জানান,দুর্ঘটনার পর তিনি ও জাহাজের স্টাফ ও শ্রমিকদের উদ্ধার করা হয়েছে।তবে জাহাজে থাকা শাহ সিমেন্টের ১৩ হাজার বস্তাসহ তাদের সব মালামাল পানিতে তলিয়ে গেছে।ঘটনাস্থলে থাকা হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক(এএসআই)মো.মামুন জানান,কার্গো জাহাজের মাস্টার,সুকানিসহ ৯ জন স্টাফকে নদীতে থাকা মাছ ধরা ট্রলারে জেলেদের সহায়তায় উদ্ধার করা হয়েছে।উদ্ধার হওয়া শ্রমিক-কর্মচারীরা বর্তমানে মেঘনা নদীর তীরে অবস্থান করছেন। তারা নিরাপদে আছেন। তবে জাহাজ ডুবিতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও মালামাল সব ডুবে গেছে।বিষয়টি বিআইডব্লিউটিএ’র কর্মকর্মকর্তাদের জানানো হয়েছে।

Top