রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আলী আকবার মিয়ার দাফন সম্পন্ন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আলী আকবার মিয়ার দাফন সম্পন্ন


বরগুনা প্রতিনিধিঃবরগুনার তালতলীতে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আলী আকবার মিয়ার দাফন সম্পন্ন হয়েছে।আজ শুক্রবার (১৭ জুলাই) যথাযথ করোনা প্রটোকল মান্য করে উপজেলার বড়বগী ইউনিয়নের মৌরভী গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।এর আগে তার পারিবারিক মসজিদের সামনে নামাযের জানাজা অনুষ্ঠিত হয়।পরিবারের সূত্রে জানা গেছে,গত বৃহস্পতিবার সন্ধারদিকে হার্টের সমস্যা ও করোনা উপসর্গ নিয়ে আমতলী হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়ষ হয়েছিল ৮০ বছর। তিনি অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন।উপজেলা প্রশাসন তালতলী এর পক্ষ থেকে মরহুম এর বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

মুক্তিযোদ্ধা আলী আকবার মিয়ার দাফনের আগেতালতলী থানার পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময়উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার জনাবমো.আসাদুজ্জামান,উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীগের সভাপতি জনাব রেজবীউল কবির জোমাদ্দার,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মো. সেলিম মিঞা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.কামরুজ্জামান মিয়া প্রমুখ।এছাড়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Top