বরিশালে ২ লাখ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশালে ২ লাখ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন


বরিশাল প্রতিনিধি:মুজিববর্ষ উপলক্ষে বরিশাল জেলায় দুই লাখেরও অধিক গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।“মুজিববর্ষের আহ্বান লাগাই গাছ বাড়াই বন”- এই স্লোগানে বৃহস্পতিবার(১৬ জুলাই) দুপুর ১ টার দিকে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক এস. এম. অজিয়র রহমান।

এসময় উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় বন কর্মকর্তা জি এম রফিক আহাম্মেদ,বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন প্রমুখ।জেলা প্রশাসক স্কুল প্রাঙ্গণে বনজ,ফলজ,ঔষধি ও শোভাবর্ধন গাছ রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।এই কর্মসূচির মাধ্যমে পর্যায়ক্রমে একযোগে বরিশাল জেলার ১০টি উপজেলায় ২০ হাজার ৩২৫টি করে দুই লক্ষ ৩ হাজার ২৫০টি বনজ,ফলজ,ঔষধি ও শোভাবর্ধন গাছ রোপণ করা হবে।

Top