শেখ হাসিনা আছে বলেই গণতন্ত্র টিকে আছে,পংকজ নাথ এমপি - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

শেখ হাসিনা আছে বলেই গণতন্ত্র টিকে আছে,পংকজ নাথ এমপি


হিজলা প্রতিনিধিঃবরিশালের হিজলা উপজেলার হরিপুর ইউনিয়নের ধনু শিকদার বাজার থেকে পত্তনি ভাঙ্গা হয়ে মুলাদী সড়ক পর্যন্ত সাড়ে চার কিলোমিটার সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সাংসদ পংকজ দেবনাথ তার বক্তব্যে বলেন গণতন্ত্রের মানস কন্যা আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে বন্দি করার মধ্য দিয়ে গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল একটি চক্র যা এদেশের সাধারন জনগন মেনে নেয়নি। আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আলতাব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার, হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ, মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিন হাওলাদার,হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন খান, উপজেলা কৃষকলীগের আহবায়ক মোঃ ইসাহাক আমিন, যুবলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক কাজী লিয়াকত হোসেন, ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেন শান্ত, সম্পাদক আবুল কালাম আজাদ সহ উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Top