বরিশালের বানারীপাড়ায় বিনামূল্যে ঢেউটিন বিতরণ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশালের বানারীপাড়ায় বিনামূল্যে ঢেউটিন বিতরণ


বরিশাল প্রতিনিধি:বরিশালের বানারীপাড়ায় বিনামূল্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে । বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহে আলম ১৬টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে ২০ বান্ডিল ত্রাণের ঢেউটিন ও বান্ডিল প্রতি ৩ হাজার টাকা করে বিতরণ করেন।এসময় তিনি বলেন প্রধানমন্ত্রী মাদার অব হিউম্যানিটি দেশরত্ন শেখ হাসিনা দেশের কোন পরিবারকে ভূমি ও গৃহহীন রাখবেন না। তিনি ভূমিহীনদের ভূমি ও গৃহহীনদের গৃহ নির্মাণ করে দিচ্ছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মহসিন-উল-হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখন, আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, এমপির ব্যক্তিগত সহকারী জসিম উদ্দিন মোল্লা, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ।

Top