নিখোঁজ হওয়া এক যুবকের মরদেহ উদ্ধার - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

নিখোঁজ হওয়া এক যুবকের মরদেহ উদ্ধার


রফিকুল ইসলাম:বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদে নৌকা থেকে মাঝ নদীতে পড়ে নিখোঁজ হওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।মৃত মনির হাওলাদার (৩২) বরিশাল সদর উপজেলার চরকেউটিয়া গ্রামের জয়নাল হাওলাদারের ছেলে।বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় ঘোষ বাংলানিউজকে জানান, শুক্রবার (১৭ জুলাই) সকালে শায়েস্তাবাদের নিজ বাড়িতে যাওয়ার জন্য খেয়ায় ওঠে মনির।

খেয়াটি মাঝ নদীতে যাওয়ার পর তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে নদীতে পড়ে যান।সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছার আগেই সকাল পৌনে ৯টায় একই স্থান থেকে মনিরের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক সঞ্জয়।

Top