করোনা মহামারির কারণে বিপদে পড়েছে বরিশাল নগরীর পত্রিকা বিক্রেতারা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

করোনা মহামারির কারণে বিপদে পড়েছে বরিশাল নগরীর পত্রিকা বিক্রেতারা


আলোকিত বার্তা:করোনা মহামারির কারণে বিপদে পড়েছে বরিশাল নগরীর পত্রিকা বিক্রেতারা।করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে মানুষজন ঘর থেকে কম বের হওয়ায় পত্রিকা বিক্রি অর্ধেকে নেমেছে। এরফলে পরিবার নিয়ে আর্থিক অনটনে পড়েছে পত্রিকা বিক্রেতারা।গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পরে সারা দেশেই আতঙ্কের সৃষ্টি হয়। সংক্রমণ ঠেকাতে লকডাউন করা হয়েছিল দেশের বেশ কিছু এলাকা। জরুরি প্রয়োজন ছাড়া বরিশালেও ঘর থেকে বের হয়নি লোকজন। আর সে কারণে প্রিন্ট পত্রিকা বিক্রি কমে যায়। এতে অনেক পত্রিকা হকারদের রুজি রোজগার বন্ধ হয়েছে।

নগরীর সদর রোড এলাকার পত্রিকা বিক্রেতা মো. সায়েম বলেন, আগে দৈনিক হাজার ১২শ টাকার পত্রিকা বিক্রি হলেও করোনার কারণে এখন ২শ টাকা বিক্রি করতেও কষ্ট হয়। সরকারি কোন সাহায্য সহযোগিতা পাই না। পরিবার নিয়ে অনেক কষ্টে আছি।রূপতলী এলাকার পত্রিকা বিক্রেতা কবির হোসেন বলেন,হকাররা অনেক শ্রম দিয়ে সঠিক সময়ে পাঠকের হাতে পত্রিকা তুলে দেন। তাদের কথা কেউ ভাবে না। করোনা ভাইরাস প্রদুর্ভাব শুরুর দিকে কিছু সাহায্য করা হয়েছিল কিন্তু বর্তমানে হকাররা খুব কষ্টে আছে।বরিশালে কর্মরত কয়েকজন সংবাদকর্মী বলেন,বৈশ্বিক এ মহামারির কারণে বর্তমানে পত্রিকা বিক্রেতারা চরম অনাটনে আছে। আমরা সাধ্যমতো তাদেরকে সহযোগিতা করেছি। এখন তাদের প্রয়োজন সরকারি সহযোগিতা।

Top