আগৈলঝাড়ায় পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

আগৈলঝাড়ায় পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার


বরিশাল প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৭ জুলাই) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক(তদন্ত)মাজহারুল ইসলাম জানান,শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে উপজেলার রাজিহার ইউনিয়নের পশ্চিম গোয়াইল গ্রামের বীরেণ হালদারের বাড়ির পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান,মৃত নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।তবে পুলিশ ওই নারীর ব্যবহৃত জিনিসপত্র আলামত হিসেবে জব্দ করেছে।স্থানীয়রা মরদেহ দেখেও পরিচয় শনাক্ত করতে পারেননি।সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ( শেবাচিম)হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Top