হিজলায় বালুভর্তি জিও ব্যাগের মাধ্যমে নদী ভাঙ্গন রোধের শুভ উদ্বোধন করেন পঙ্কজ এমপি - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

হিজলায় বালুভর্তি জিও ব্যাগের মাধ্যমে নদী ভাঙ্গন রোধের শুভ উদ্বোধন করেন পঙ্কজ এমপি


কাজী মহসিন হিজলা প্রতিনিধীঃবরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউসিয়া গ্রামে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষার্থে নদীতে জিওব্যাগ ডাম্পিংয়ের কাজ উদ্বোধন করলেন স্থানীয় সাংসদ পংকজ নাথ। বুধবার বিকাল সারে ৪ টার দিকে বাউসিয়া গ্রামে মেঘনা নদী ভাঙ্গন রোধ প্রকল্পের পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে স্থানীয় সাংসদ পংকজ নাথের সহযোগীতায় কাজ উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ,হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী,উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ,উপজেলা ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার,গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন,বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পণ্ডিত শাহাবুদ্দিন আহমেদ,মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।পংকজ নাথ তাঁর বক্তব্যে বলেন এখানে ৫০ লক্ষ টাকার জিওব্যাগ ডাম্পিং করা হবে,এছাড়াও স্থায়ী বাধ নির্মানের জন্য প্রকল্প দেওয়া হয়েছে।

Top