বরিশাল জেলা প্রশাসকের মুখে কলেজিয়েট স্কুলের চার বন্ধুর সফলতার কাহিনী
বরিশাল প্রতিনিধি:করোনাকালে সময় কাটানোর উপায় হিসেবে বরিশালের সোলনা বাজার এসএসসি পরীক্ষাথীদের মাছের ঘেড় জনপ্রিয় হয়ে উঠছে। অনেক ঘেড়ের মধ্যে দিয়ে চার বন্ধুর ঘেড় শীর্ষেই উঁকি দিচ্ছে সবুজের আভা। চলছে মাছ চাষের পাশাপাশি নানা ধরণের, ফল গাছের পরিচর্যা প্রায় ৩ একরের বেশি উপর জমিতে মাছের ঘেড় এই পাচ বন্ধুর।
করোনাকালে গৃহে থাকার এই সময়টা বন্ধুরা কিংবা সহপাঠীদের নিয়ে মাছ চাষের পরিচর্যা করেই কাটাচ্ছেন এই আমিন খান, রাকিবুল ইসলাম, মেহেদি হাসান, অর্ণব মজুমদার। নিজেরাই পরামর্শ থেকে শুরু করলেও এখন এই অনেকের এই ঘেড় পরিণত হয়েছে ধ্যানজ্ঞানে।
লিচ দাতা মোঃ রফিকুল ইসলাম বলেন- এই তরুন ১৬ বয়সের ছেলেরা যখন লিচ নিতে আসে আমার কাছে বিষয়টি তখন বানোয়াট মনে হয়। পরে তাদের পরামর্শ শুনে আমি লিচ দিতে আগ্রহী হই। ৪ বন্ধু মিলে সই সহ আগ্রিম টাকা পরিশোধ করে। তারপরে তারা শুরু করে চাষ, ইতিমধ্যে এসব ঘেড়ে নির্মল পরিবেশ তৈরী হয়েছে। বেড়ানোর জন্যও একটি আদর্শ জায়গা করেছে এই কম বয়সের পড়ুয়া ছাত্ররা।তরুন উদ্যোক্তা রাকিব বলেন- ৮ লাখ মাছ আছে। আরো বাড়াবো। তারমধ্যে অন্যতম, রুই, কাতল, ষরপুটি, তেলাপিয়া ইত্যাদি।তরুন উদ্যোক্তা আমিন খান বলেন, করোনার সময় বসে না থেকে আমরা নিজেরাই এ উদ্যোগ নিলাম। তবে আমাদের পাশে যদি সরকার কোন সুযোগ কিংবা পরামর্শ দেন তাহলে আমারা আরও ভাল কিছু করতে পারবতরুন উদ্যোক্তা ঈমন বলেন, আমাদের প্রতিদিন ২ বসতা খাবার লাগে মাছের জন্য। সামনে আরও বাড়াতে হবে। এবং ৭ দিন পর পর সব হিসাব করে রাখি।
তরুন উদ্যোক্তা জেলা মৎস্য সম্পদ কর্মকর্তা বলেন, উদ্যোক্তারা শুধু নিজ চাহিদা মেটানোই নয়, এর বাণিজ্যিক সম্ভাবনাও কাজে লাগাতে পারেন। এছাড়া নগরীর পরিবেশ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য সব ধরণের সহযোগিতার আশ্বাসও দিলেন তারা।এব্যাপারে জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান বলেন, এই তরুনদের আমার তরফ থেকে ধন্যবাদ এবং ১৬ বছর বয়সের এই তরুন উদ্যোক্তাদের আমরা সব ধরনের প্রশাসনিক সহযোগিতা করব। সেই সাথে পুষ্টির চাহিদা মেটাতেও ভূমিকা রাখতে পারে এসব ঘের এবং রাসায়নিকমুক্ত ফল ও শাকসবজি।