মানবিক দৃষ্টি কোন দিয়ে বিচার করে বরিশাল বিসিকের একটি পকেট গেট রাখার দাবী তুলে বিভিন্ন স্থানে আবেদন করেছে একজন ভবন মালিক - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

মানবিক দৃষ্টি কোন দিয়ে বিচার করে বরিশাল বিসিকের একটি পকেট গেট রাখার দাবী তুলে বিভিন্ন স্থানে আবেদন করেছে একজন ভবন মালিক


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:বরিশাল বিসিক শিল্পনগরীতে ড্রেন,রাস্তা,ওয়াল নির্মাণসহ উন্নয়নমূলক কাজ চলছে।বিসিকের পাশে রয়েছে একটি বহুতল ভবন যাহার ভিতরে রয়েছে ১০টি পরিবার তারা সকলেই বিসিক শিল্প নগরীর কোন না কোন শিল্প প্রতিষ্ঠানে কর্মরতরয়েছে বলে জানাযায়।গাজী ম্যানসন নামে পরিচিত ভবনটি দক্ষিন দিকে পানিতে ডুবে থাকে বারো মাস।উত্তার দিক রয়েছে বিসিক নগরী।১০টি পরিবারের বের হওয়ার একটিমাত্র পথ বিসিক রোড।সেই রোডের সামন দিয়েই চলছে ওয়াল নির্মাণকাজ।করনার ভিতরে কোথায় যাবে বলে অসহয় হয়ে পরে পরিবারগুলো।মানবিক দৃষ্টি কোন দিয়ে বিচার করে ওই বাড়িটির সামন দিয়ে একটি পকেট গেট রাখার দাবী তুলে বিভিন্ন স্থানে আবেদন করেছে অত্র বাসার মালিক মোহাম্মাদ জাকির হোসেন।মোহাম্মাদ জাকির হোসেন জানায়,মানবিক দৃষ্টি কোন দিয়ে বিচার করে আমার বাসার সামন দিয়ে যদি পকেট গেট রাখা হয় তাহলে তাহার দরজা করার যাবতিও খরচ আমি বহন করব।বরিশাল বিসিক শিল্প নগরীর প্রকল্প কর্মকর্তা মো:খায়রুল বশার জানায়,আমি ওই পরিবারটিকে তিন মাসের সময় দিতেপারি এর বেশিসময় আমি দিতে পারবনা।

এদিকে জানাযায়,বরিশাল বিসিকের বেহাল দশা অবসান হতে চলছে।শিল্প উদ্যোক্তাদের অভিযোগ,ন্যূনতম সুযোগ-সুবিধা পাচ্ছেন না তারা।রাস্তা একেবারেই চলাচলের অনুপযোগী।নেই ড্রেন ও পানির সু-ব্যবস্থা।নিরাপত্তা ব্যবস্থাও নাজুক। এসব সমস্যার কারণে বাধাগ্রস্ত হচ্ছে শিল্পের প্রসার।সকল সমস্যা সমাধানে উন্নয়নমূলক কাজ চলছে বলে জানান বিসিক কর্মকর্তারা।অন্যদিকে জানাযায়,১৯৬০ সালে বরিশাল নগরীর কাউনিয়ায় ১শ’ ৩০ একর জমির ওপর প্রতিষ্ঠিত হয় বিসিক শিল্প নগরী। এখানে প্লটের সংখ্যা ৪শ’ ৪৬টি।এখানে ১শ’ ভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানসহ বিভিন্ন ধরনের ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান রয়েছে।কিন্তু এই বিসিক থেকে ন্যূনতম সুযোগ সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ শিল্প মালিকদের।এছাড়া নানা কারণে বিসিকের শিল্প উদ্যোক্তারা ভুগছেন নিরাপত্তাহীনতায়।এদিকে,সমস্যা সমাধানে ৫৬ কোটি টাকার ডিপিপি দেয়া হয়েছে।কাজ শেষ হলে বিসিকের চেহারা পাল্টে যাবে বলে জানালেন বরিশাল বিসিক কর্মকর্তারা।বরিশাল বিসিকে উৎপাদনরত শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা ৭২টি।বাস্তবায়নাধীন রয়েছে আরও ৮২টি।

Top