মির্জাগঞ্জে খাল খননে অনিয়মের অভিযোগ
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জে কৃষি উন্নয়ন করপোরেশনের(বিএডিসি)আওতায় চলতি অর্থবছরে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে ২ কিলোমিটার খালপুনর্খননে অনিয়মের অভিযোগ উঠেছে।বরিশাল ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্প(বিডিএমআইডিপি)প্রকল্পের মাধ্যমে খাল কাটা বাস্তবায়ন করছে। নীয়ম-নীতির তোয়াক্কা না করে পটুয়াখালীর মির্জাগঞ্জে পানির মধ্যে চলছে খালখননের কাজ।খালে মাটি খালে যাচ্ছে পড়ে। এযেন খাল খননের নামেরীতিমতো চলছে পুকুর চুরি। টানানো হয়নি কাজের প্রকল্পের নাম ও প্রকল্পব্যয়ের সাইনবোর্ড। তথ্য নিয়ে টালবাহানা করছে ঠিকাদার ও সংশ্লিষ্টঅফিস। তড়িঘড়ি করে চলছে কাজ শেষ করার পায়তারা। প্রকল্পগুলো হচেছ-উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের বিশ্বাস বাড়ি ও কাকড়াবুনিয়াইউনিয়নের সিংবাড়ি এলাকায় ২ টি খাল। এই দু’টি খালের ২কিলোমিটার নামমাত্র খনন কাজ করে বরাদ্ধকৃত টাকার সিংহভাগ লুটপাটকরা হচ্ছে বলে স্থানীয়রা জানান। নিয়মানুযায়ী ওইসব খালের দুই পাশের বাধঁদিয়ে পানি সেচ না করেই পানির মধ্যে ভেকু মেশিন দিয়ে খাল খনন করছেঠিকাদার প্রতিষ্ঠান। তলদেশে ৭ ফুট গভীর করে মাটি খনন করার কথা থাকলেওসেখানে পানির মধ্যে দায়সারা ভাবে খনন কাজ করছেন। কাজে বরাদ্দকৃতটাকা লোপাট করার উদ্দেশেই বর্ষা মৌসুমে এ কাজ শুরু করা হয় বলেস্থানীয়রা অভিযোগ করেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, খালের মধ্যে পানিথৈ থৈ করছে। খাল ভর্তি পানির মধ্যেই ভেকু দিয়ে হরহামেশা চলছে খাল খননেরকাজ। একদিক থেকে মাটি ভেকু দিয়ে এক পাড়ে রাখলে অন্যদিকের পাড়থেকে মাটি খালে নেমে যাচ্ছে। এছাড়াও মাঠি খালের পারে না ফেলে ফসলেরজমিতে ফেলা হচ্ছে বলে এলাকাবাসী জানান। এতে কৃষকের ফসলের ক্ষতিরসম্ভাবনা রয়েছে বলে স্থানীয় কৃষকদের অভিযোগ।
স্থানীয়রা বলেন,পানিরমধ্যে খাল খনন করে কী হবে।সব মাটি ধুয়ে পানিতেই চলে যাবে।এছাড়াখালের মাটি কৃষি জমিতে ফালানোর কারনে ফসলের ব্যাপক ক্ষতি হবে।সহকারী ঠিকাদার লাল মিয়ার সাথে মুঠোফোনে (০১৭৪৩০২৫৫৫৫) নম্বরেআলাপ করলে তিনি জানান,কাজটি পটুয়াখালীর মেসার্স মহিউদ্দিনএন্টারপ্রাইজ পেয়েছে এবং সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজটিকরাচ্ছে। প্রকল্প ব্যয় সম্পর্কে আমার জানা নাই।পটুয়াখালী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সৈয়দ সোহেল হোসেনমুঠোফোনে জানান,কাজের মান খারাপ হলে,আবার করে দেওয়া হবে।বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের ক্ষুদ্রসেচ প্রকল্পের পটুয়াখালীরনির্বাহী প্রকৌশলী মোঃ কায়সার আহমেদ মুন্সী বলেন, খাল খননে অনিয়মহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে সঠিকভাবে ঠিকাদারকাজ না করলে পুনরায় খালের কাজ করানো হবে।