পক্ষে-বিপক্ষে কর্মসূচি সরকারি বরিশাল কলেজের নাম পরিবর্তনের - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

পক্ষে-বিপক্ষে কর্মসূচি সরকারি বরিশাল কলেজের নাম পরিবর্তনের


রফিকুল ইসলাম:সরকারি বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবিতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ব্যানারে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।রোববার(১২ জুলাই)সকালে বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।এ সময় বরিশাল সিটি করপোরেশনের(বিসিসি)কাউন্সিলর রফিকুল ইসলাম খোকন ও সাইয়েদ আহম্মেদ মান্নাসহ কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিকে বরিশাল কলেজের নাম মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে নামকরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে অশ্বিনী কুমার স্মৃতি সংসদ।রোববার(১২ জুলাই)বেলা ১১টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির হল রুমে এ সংবাদ সম্মেলনে কুমার স্মৃতি সংসদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি স্নেহাংকু বিশ্বাস।এ সময় তিনি বিভিন্ন তথ্যসূত্রের বরাত দিয়ে জানান,মহাত্মা অশ্বিনী কুমার দত্তের বাড়িতে এ কলেজ প্রতিষ্ঠিত।২০১২ সালের সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো.ইউনুস জাতীয় সংসদে সরকারি বরিশাল কলেজকে‘মহাত্মা অশ্বিনী কুমার দত্ত সরকারি কলেজ’নামকরণের প্রস্তাব করেন।বরিশালের জেলা প্রশাসক গত ২৯ ফেব্রুয়ারি সরকারি বরিশাল কলেজকে ‘মহাত্মা অশ্বিনী কুমার দত্ত সরকারি কলেজ’নামকরণের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।এরপর ২৯ জুন শিক্ষা মন্ত্রণালয় বরিশাল শিক্ষাবোর্ডকে সরকারি বরিশাল কলেজকেমহাত্মা অশ্বিনী কুমার দত্ত সরকারি কলেজ’নামকরণের যৌক্তিকতা উল্লেখ করে সুপারিশ পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন,মহাত্মা অশ্বিনী কুমার দত্ত’র স্মৃতি রক্ষার্থে মহাত্মা অশ্বিনী কুমার স্মৃতি সংসদ তার জন্মলগ্ন থেকেই মহাত্মা অশ্বিনী কুমার দত্ত’র বাসস্থানে প্রতিষ্ঠিত সরকারি বরিশাল কলেজের নামকরণ ‘সরকারি মহাত্মা অশ্বিনী কুমার দত্ত সরকারি কলেজ’করা,কলেজের দৃশ্যমান স্থানে মহাত্মা অশ্বিনী কুমার দত্ত’র একটি প্রতিকৃতি (ম্যুরাল) স্থাপন করা,কলেজের পুকুরটি সংস্কারসহ মানুষের ব্যবহার উপযোগী করার ব্যবস্থা করা এবং মহাত্মা অশ্বিনী কুমার দত্ত প্রতিষ্ঠিত সরকারি ব্রজমোহন কলেজের দৃশ্যমান স্থানে মহাত্মা অশ্বিনী কুমার দত্ত’র একটি প্রতিকৃতি(ম্যুরাল)স্থাপন করার দাবি জানিয়ে আসছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বরিশাল সনাক সভাপতি শাহ সাজেদা, প্রবীন আইনজীবী এসএম ইকবালসহ বরিশাল সুশীল সমাজের নেতারা।

Top