২৪ ঘন্টায় শেবাচিমের করোনা ওয়ার্ডে ৮ জনের মৃত্যু - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

২৪ ঘন্টায় শেবাচিমের করোনা ওয়ার্ডে ৮ জনের মৃত্যু


বরিশাল প্রতিনিধি:গত একদিনে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৭ দিনের এক শিশুসহ ৪ করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।এছাড়া করোনা উপসর্গে মারা গেছেন আরও ৪ জন।করোনা উপসর্গে মৃতদের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।পরিচালক জানান, রোববার সকাল সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান বরিশালের গৌরনদী উপজেলার করম আলীর ছেলে কদল আলী (৬৫)। শনিবার রাত ৩টা ৫৫ মিনিটে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।একইদিন সকাল ১০টা ১০মিনিটে করোনায় আক্রান্ত ১৭ দিনের শিশু শিরিন মৃত্যুবরণ করে। সে বরিশাল নগরীর ২১নং ওয়ার্ডের বাসিন্দা গোলাম হোসেনের শিশু কন্যা। শনিবার রাত ১২টা ৫০মিনিটে তাকে ভর্তি করা হয়েছিল।ঝালকাঠির রাজাপুরের বাসিন্দা নুরুল ইসলামের স্ত্রী সুফিয়া বেগম (৬৫) সকাল ৭টায় মারা যান। শনিবার রাত ১২টা ৪৫মিনিটে করোনা উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার নমুনা ল্যাবে পাঠানো হয়েছে।

শনিবার রাত পৌনে একটায় মারা যান আব্দুল গনি হাওলাদার (৭০)। তার নমুনা পরীক্ষায় নেগেটিভ আসে।একইদিন বিকেল ৫টায় মারা যান বৃদ্ধ সন্তোষ কুমার রায় (৬৮)। তিনি বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব সাতলা গ্রামের রশিক রায়ের ছেলে। তাকে ১১ জুলাই বিকেলে হাসপাতালে ভর্তি করা হয়। তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।করোনায় আক্রান্ত বৃদ্ধ সিদ্দিক আলী (৮০) বিকেল ৪টায় মারা যান। তিনি বরিশাল নগরীর সাগরদী এলাকার আনিস উদ্দিনের স্ত্রী। তাকে ৪ জুলাই বিকেল ৪টায় ভর্তি করা হয়।

বেলা ১১টা ৫৫মনিটে মারা যান করোনায় আক্রান্ত লুৎফর রহমান (৬৫)। তিনি ঝালকাঠির নলছিটি উপজেলার মো. আইজউদ্দিনের ছেলে। তাকে ২৮ জুন বিকেল ৫টা ৫০মিনিটে ভর্তি করা হয়।সকাল ৮টা ২০মিনিটে করোনায় আক্রান্ত বৃদ্ধা সূর্য্য বানু (৮৬) মারা যান। তিনি পটুয়াখালীর খেপুপাড়া উপজেলার মো. আশ্রাবের স্ত্রী। তাকে ৭ জুলাই রাত ১০টা ৪০মিনিটে ভর্তি করা হয়।হাসপাতালের করোনা ওয়ার্ডে এ পর্যন্ত ১৩১ জন মারা গেছেন। এর মধ্যে পজেটিভ ৫১ জন।

Top