বরিশালে প্রতারণার মাধ্যমে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় চক্রের তিন নারী সদস্যকে আটক করেছে পুলিশ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশালে প্রতারণার মাধ্যমে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় চক্রের তিন নারী সদস্যকে আটক করেছে পুলিশ


আলোকিত বার্তা:বরিশালে প্রতারণার মাধ্যমে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় চক্রের তিন নারী সদস্যকে আটক করেছে পুলিশ।রোববার (১২ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার মো. খায়রুল আলম।সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ১০ জুলাই বরিশাল নগরের কাউনিয়া থানার ভাটিখানা এলাকার বাসিন্দা ও ফল ব্যবসায়ী হাসান খানের কাছ থেকে মাহিনুর বেগম (৪৫) নামে এক নারী এক কেজি আম কেনেন।ওই নারী বরিশাল সদরের চরবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লামছড়ি এলাকার বাসিন্দা হলেও ভাটাখানা এলাকার কবির মঞ্জিলের ভাড়া করা ফ্ল্যাটে অপর সহযোগীদের নিয়ে বসবাস করতেন।

ফল কেনার পরে ওই নারী হাসানকে ফোনে জানায়,তার কেনা আম পচা ও তার আরও তিন কেজি আমের প্রয়োজন।এরপর ওই নারী তিন কেজি আম কেনেন এবং টাকা না থাকার কথা জানিয়ে ফল ব্যবসায়ীকে বাসায় নিয়ে যান।এরপর পরস্পর যোগসাজশে মাহিনুর তার ফ্ল্যাটের অপর বাসিন্দা এবং সহযোগী স্বর্ণা হালদার(২৮),ফেরদৌসি আক্তার রুমা(৩৩)হাসানকে ফাঁদে ফেলেন।তারা বরিশাল সদর উপজেলার চরমোনাই এলাকার চরহোগলা গ্রামের নাদিম হাওলাদার নামে এক যুবকের সহায়তায় তার জামা-কাপড় খুলে মোবাইলে অশালীন ছবি ধারণের কথা জানিয়ে জিম্মি করেন।পরবর্তীতে তার কাছে চক্রটি দুই লাখ টাকা দাবি করে অন্যথায় অশালীন ছবি ও ভিডিও প্রকাশের ভয় দেখায়।এর পরিপ্রেক্ষিতে ফল ব্যবসায়ী ১১ হাজার টাকা দিয়ে জিম্মিদশা থেকে মুক্তি পায়।বিষয়টি থানা পুলিশ জানতে পারলে কৌশলে অভিযান চালিয়ে ওই তিন নারীকে আটক করে।তবে নাদিম নামে ওই যুবক পালিয়ে যান।

এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জানিয়ে উপ-পুলিশ কমিশনার মো.খায়রুল আলম বলেন,এরা একটি চক্র।আরও অনেকের সঙ্গে এর আগে এ রকম করার বিষয়টি তারা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবদে স্বীকার করেছেন। তাদের সঙ্গে যারা জড়িত রয়েছেন সবাইকে আইনের আওতায় আনার লক্ষ্যে কার্যক্রম অব্যাহত রয়েছে।এসময় সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাকারিয়া রহমান, সহকারী পুলিশ কমিশনার আ. হালিমসহ কাউনিয়া থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আটকদের মধ্যে স্বর্ণা হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নলুয়া এলাকার বাসিন্দা ও ফেরদৌসি আক্তার রুমা বরিশাল নগরের সাত নম্বর ওয়ার্ডের ভাটিখানা এলাকার বাসিন্দা।

Top