তালতলীতে আবাসিক হোটেলে পল্লী চিকিৎসক মৃত্যু - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

তালতলীতে আবাসিক হোটেলে পল্লী চিকিৎসক মৃত্যু


মল্লিক মো.জামাল বরগুনা প্রতিনিধি:বরগুনার তালতলী উপজেলা শহরের সদর রোডস্থ ভাই ভাই আবাসিক হোটেলে করোনা উপসর্গ নিয়ে শনিবার ইদ্রিসুর রহমান (৫৫) নামে এক পল্লী চিকিৎসক মারা গেছে।জানা গেছে,বরগুনার পাথরঘাটা উপজেলার লাঠিমারা এলাকার ইদ্রিসুর রহমান বাংলাদেশ সেনা বাহিনীর মেডিকেল কোর-এ চাকরী শেষে ২০০৭ সালে অবসার নিয়ে তালতলী উপজেলার মাছ বাজার সংলগ্ন এলাকায় চেম্বার খুলে পল্লী চিকিৎসক হিসেবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছিলেন।চিকিৎসা কালীন সময়ে সে গত প্রায় ৩বছর যাবত ওই আবাসিক হোটেলের ২য়তলার ২০ নম্বর রুমে রাত্রি যাপন করতেন।

ওই হোটেলের পাসের এক রুমের আরেক পল্লী চিকিৎসক মাসুদ জানান,গত ৪-৫ দিন আগ থেকে ইদ্রিসুর রহমানের গায়ে জ্বর,সর্দি,কাশি ও গলাব্যাথা ছিল।সে খাওয়া-দাওয়া করতে না পারায় গত গভীররাতে তাকে ফলমুল খাওয়ানো হয়েছিল শনিবার সকাল ৮টার দিকে তার খোজ নিতে গেলে তাকে মৃত্যু অবস্থায় দেখে তার ভগ্নিপতিকে খবর দেয়া হয়।তার ১স্ত্রী ও ৩কন্যা রয়েছে।তারা ঢাকায় বসবাস করেন।তালতলী থানার এসআই রফিকুল ইসলাম জানান,পল্লী চিকিৎসক ইদ্রিসুর রহমানের স্বজনরা জানিয়েছে সে হার্টস্টকে মৃত্যুবরণ করেন।

Top