বরিশাল ডিবি পুলিশের এসআই মহিউদ্দিন করোনা আক্রান্ত - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশাল ডিবি পুলিশের এসআই মহিউদ্দিন করোনা আক্রান্ত


বরিশাল প্রতিনিধি: বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন মাহি প্রাণঘাতী করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষার প্রাপ্ত ফলাফলে এই চৌকশ পুলিশ কর্মকর্তার শরীরে ভাইরাসের অস্থিত্ব মিলেছে। বিষয়টি বৃহস্পতিবার রাত ১০টার দিকে মহিউদ্দিন নিজেই মুঠোফোনে নিশ্চিত করেন।বরিশাল মেট্রোপলিন পুলিশের মাঠপর্যায়ের অফিসার মহিউদ্দিন জানান, বেশ কিছুদিন ধরে তিনি জ্বর ও কাশিতে ভুগছিলেন। করোনা উপসর্গ দেখা দেওয়ায় তিনি বাসায় থাকার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসকদের পরামর্শে ওষুধ সেবন করে। এবং তিন দিন পূর্বে বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসেন। সেই রিপোর্ট বৃহস্পতিবার রাতে প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে তাঁর শরীরে প্রাণঘাতী করোনা উপস্থিতি পাওয়া যায়।

পুলিশ কর্মকর্তা আরও জানান,বাসায় অবস্থান করলেও স্ত্রী-সন্তানদের কাছ থেকে দূরত্ব বজায় রেখেছেন।একাকী একটি কক্ষে আছেন।সেখানে স্বাস্থ্যবিধি মেনে ডাক্তারদের পরামর্শে ওষুধ সেবন করেন।এই রোগ থেকে মুক্তি পেতে এসআই মহিউদ্দিন সকলের দোয়া চেয়েছেন।

Top