বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা করোনায় আক্রান্ত - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা করোনায় আক্রান্ত


রফিকুল ইসলাম:বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবদুল মুনয়েম সাদ করোনায় আক্রান্ত হয়েছেন।তারা দুজনই বাসায় কোয়ারেন্টিনে রয়েছেন।বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় বিষয়টি নিশ্চিত করছেন বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা.মনিরুজ্জামান খান।তিনি বলেন বৃহস্পতিবার রাতে আসা রিপোর্টে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

এর আগে তাদের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে বাসায় কোয়ারেন্টিনে থেকে পরীক্ষার জন্য নমুনা পাঠান।স্থানীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে,৮ জুলাই বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নমুনা পরীক্ষার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসাপতালের ল্যাবে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে ফলাফল পাওয়া যায়।

Top