করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে একাদশ শ্রেণির (এইচএসসি) ভর্তি কার্যক্রম বিলম্বিত হচ্ছে - Alokitobarta
আজ : বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
র‍্যাব সদরদপ্তর হবে ১১তলা, ব্যয় ১৭২ কোটি টাকা একাদশে ভর্তির আবেদন শুরু আজ, জেনে নিন ফি ও বিস্তারিত নিয়ম এআই কিভাবে গ্রহণ করতে হবে, সে বিষয়ে অনেক বেশি সচেতন হওয়া প্রয়োজন স্থানীয় নির্বাচন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে ইসি স্থানীয় সরকারের কোনো পর্যায়ের নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি শেবাচিম হাসপাতালের জেনারেটরের জ্বালানি সংকটে কারণে থেমে থাকে অস্ত্রোপচার , চিকিৎসকদের বসে থাকতে হয় ব... বিএনপির হাত ধরেই বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্র এসেছে বোঝা ১৮ কোটির কাঁধে,২৪ লাখের স্বস্তি ,সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি প্রস্তাবিত ৯ম জাতীয় পে স্কেল অনুমোদন করেছে সরকার ডাঃ অমিতাভ সরকারের কাছে বরিশালের তিনটি প্রতিষ্ঠান জিম্মি, বেসরকারি হাসপাতালে রোগী পাঠানোর অভিযোগ: কম...

করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে একাদশ শ্রেণির (এইচএসসি) ভর্তি কার্যক্রম বিলম্বিত হচ্ছে


আলোকিত বার্তা:করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে একাদশ শ্রেণির (এইচএসসি) ভর্তি কার্যক্রম বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি। তবে নীতিমালার আলোকে খুব শিগগিরই সিদ্ধান্ত গ্রহণ করে ভর্তি কার্যক্রম শুরু করা হবে বলেও জানান তিনি।বৃহস্পতিবার ( ৯ জুলাই) জাতীয় সংসদে মন্ত্রীদের জন্য প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সদস্য শফিউল ইসলামের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। বৃহস্পতিবারের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্ব করেন।শিক্ষামন্ত্রী বলেন, করোনা সংক্রমণের পরিস্থিতিতেও ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা-২০২০ ইতোমধ্যে প্রণয়ন করা হয়েছে। গত ৩১ মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হলেও কোভিড-১৯ এর কারণে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম বিলম্বিত হচ্ছে। ভর্তির বিষয়ে শিক্ষা বোর্ড প্রস্তুত রয়েছে। খুব শিগগিরই সিদ্ধান্ত গ্রহণ করে ভর্তি কার্যক্রম শুরু হবে।

বিরোধী দল জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমামের এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, দেশে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে শিক্ষার্থীরা যাতে সংক্রমিত না হয় তার জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে শিক্ষার্থীদেরকে শিক্ষার সঙ্গে সম্পৃক্ত রাখার লক্ষ্যে এবং শিক্ষার মান ধরে রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয় নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

Top